1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“খাগড়াছড়িতে প্রসূতি ও প্রজনন স্বাস্থ্যসেবায় ধাত্রী পরিচালিত সেবার অগ্রগতি পর্যালোচনা সভা”

  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১২৮ জন দেখেছেন
Oplus_131072

“খাগড়াছড়িতে প্রসূতি ও প্রজনন স্বাস্থ্যসেবায় ধাত্রী পরিচালিত সেবার অগ্রগতি পর্যালোচনা সভা”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক খাগড়াছড়ি প্রতিনিধি।

ছেলে হোক, মেয়ে হোক—দুটি সন্তানই যথেষ্ট”— এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে জাপাইগো ও গ্রীন হিল এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো “বাংলাদেশে ধাত্রী-নেতৃত্বাধীন ও প্রজনন স্বাস্থ্যসেবা জোরদারকরণ অগ্রগতি পর্যালোচনা সভা”।

বুধবার (২০ আগস্ট) সকালে খাগড়াছড়ি সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি।

এসময় বক্তারা বলেন, মাতৃ ও নবজাতকের জীবন রক্ষায় ধাত্রী পরিচালিত সেবা জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাহাড়ি অঞ্চলে প্রসূতি ও প্রজনন স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এই কার্যক্রম ইতিবাচক পরিবর্তন আনবে।

অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের,পরিবার পরিকল্পনা বিভাগে উপ-পরিচালক ডা. মো. ফারুক আব্দুল্লাহ,ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা,গ্রীন হিলের জেলা সমন্বয়কারী রুপান্ত চাকমাসহ স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, আইপিএইচইউডি, গ্রিন হিলসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান যেমন—ইউনিসেফ, ইউএনএফপিএ, জাপাইগো এবং কানাডা সরকারের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবার অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

এ ধরনের উদ্যোগ পাহাড়ি জনগোষ্ঠীর মাতৃস্বাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির