1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“ডেঙ্গু প্রতিরোধে পবিপ্রবিতে জনসচেতনতামূলক কর্মশালা”

  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৫১ জন দেখেছেন

“ডেঙ্গু প্রতিরোধে পবিপ্রবিতে জনসচেতনতামূলক কর্মশালা”

‎মো: মোফাসেরুল হক তন্ময়  (বিশেষ প্রতিনিধি):

‎বিশ্ব মশা দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেন।

‎ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের টিএসএসসি কনফারেন্স রুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. আব্দুল লতিফ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কীটতত্ত্ব বিভাগের বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আসাদুজ্জামান মিয়া।

‎প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “ডেঙ্গু এখন একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। একে প্রতিরোধ করতে হলে আমাদের সচেতনতার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।”

‎বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি নিজের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, তাহলে এডিস মশার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।”

‎ট্রেজারার প্রফেসর ড. মো. আব্দুল লতিফ বলেন, “শুধু ব্যক্তি নয়, প্রতিষ্ঠানগুলোকেও মশা দমনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সবাই মিলে কাজ করলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।”

‎মূল প্রবন্ধ উপস্থাপনকারী কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. আসাদুজ্জামান মিয়া বলেন, “ডেঙ্গু প্রতিরোধের জন্য নিয়মিত পানি জমে থাকা স্থানে নজরদারি করতে হবে। ফুলের টব, পুরনো টায়ার, ড্রাম বা যেকোনো পাত্রে জমে থাকা পানি এডিস মশার প্রজনন ক্ষেত্র হয়ে ওঠে। তাই সেগুলো নিয়মিত পরিষ্কার করা জরুরি।”

‎সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান বলেন, “গবেষণার পাশাপাশি আমরা জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছি। এই কর্মশালা থেকে অর্জিত জ্ঞান সমাজে ছড়িয়ে দিতে শিক্ষার্থী ও গবেষকদের এগিয়ে আসতে হবে।”

‎সংশ্লিষ্টরা, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে। ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টা গড়ে তুলতে পারলেই এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির