1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন”

  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৯৬ জন দেখেছেন

“সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন”

নবেল বিশেষ প্রতিদিধি রংপুর 

নুর ইসলাম নোবেল, ষ্টাফ রিপোর্টার:গত ১৮ আগস্ট সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে।

অনুষ্ঠানে মাননীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব আবুল হাসেম এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা ও সভাপতি পদে প্রদীপ চন্দ্র বর্মন এবং কেন্দ্রীয় মহাসচিব পদে ডক্টর আবু বক্কর সিদ্দিক শপথ পাঠ করেন। এ ছাড়া মনি ইসলাম সিনিয়র যুগ্ম মহাসচিব পদে শপথ নেন।

কেন্দ্রীয় গণমাধ্যম বিষয়ক সম্পাদক আফফান হোসাইন আজমির, প্রচার সম্পাদক মো: সুমন মিয়াসহ মোট ৪৫ জন সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।

প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ চন্দ্র বর্মন শপথ গ্রহণ শেষে বলেন মানবতার কল্যাণে, মানবাধিকার রক্ষায় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাব। সকলের সহযোগিতা ছাড়া এ মিশন সফল নয়।

কেন্দ্রীয় মহাসচিব ডক্টর আবু বক্কর সিদ্দিক বলেন আমাদের সংগঠন দেশব্যাপী মানবাধিকার সুরক্ষা, আইনের যথাযথ প্রয়োগ এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ে কাজ করবে।”

শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, মানবাধিকার রক্ষায় এই কমিটি দেশব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির