1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“অবৈধভাবে ভারতে প্রবেশ করা তিন বাংলাদেশি নারী-পুরুষকে ফেরত”

  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৬৯ জন দেখেছেন

“অবৈধভাবে ভারতে প্রবেশ করা তিন বাংলাদেশি নারী-পুরুষকে ফেরত”

আলা উদ্দিন উপজেলা প্রতিনিধি,চুনারুঘাট, হবিগঞ্জ

আলা উদ্দিন বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে ভারতে প্রবেশ করা তিন বাংলাদেশি নারী-পুরুষকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১১টায় তাদের চুনারুঘাট থানায় সোপর্দ করে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।ফেরত পাঠানো ব্যক্তিরা হলেন- পটুয়াখালীর গলাচিপা উপজেলার দোলো হাওলাদারের মেয়ে বিথী হাওলাদার (২৫), নড়াইল সদর উপজেলার রকিব আলীর মেয়ে নূরজাহান বেগম (৪৫) ও নড়াইলের সিঙ্গিয়া উপজেলার জালাল শেখের ছেয়ে নান্নু শেখ (৪৯)।পুলিশ জানায়, তারা চুনারুঘাটের বাল্লা সীমান্ত দিয়ে স্থানীয় আদম ব্যাপারীদের মাধ্যমে ভিসা ও পাসপোর্ট ছাড়া ভারতের মুম্বাইয়ে কাজের উদ্দেশে যাচ্ছিলেন। মঙ্গলবার ভারতে প্রবেশের পর বিএসএফ তাদের আটক করে। পরে একইদিন বাল্লা সীমান্তে পতাকা বৈঠক শেষে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম জানান, পাসপোর্ট আইনে মামলা দায়ের করে বুধবার (২০ আগস্ট) তাদের হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির