1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“কমলগঞ্জের কালেঙ্গায় দাওয়াতে ইসলামীর ইজতেমা এ ওরসে আলা হযরত রহ. অনুষ্ঠিত”

  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৬৫ জন দেখেছেন
Oplus_131072

“কমলগঞ্জের কালেঙ্গায় দাওয়াতে ইসলামীর ইজতেমা এ ওরসে আলা হযরত রহ. অনুষ্ঠিত”

রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি,মৌলভীবাজার।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালেঙ্গাবাজারে দাওয়াতে ইসলামী বাংলাদেশ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে চৌদ্দশত শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত হযরত শাহ্ আহমদ রেযা খান ফাজিলে বেরেলভী রহ.-এর পবিত্র স্মরণে আয়োজিত ইজতেমা এ ওরসে আলা হযরত রহ. জিকির মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগষ্ট) বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত উপজেলার কালেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে দাওয়াতে ইসলামী মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ জুনায়েদ আত্তারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইজতেমা এ ওরসে আলা হযরত রহ. জিকির মাহফিলে বিভিন্ন স্থান থেকে আগত দাওয়াতে ইসলামীর মুবাল্লিগবৃন্দ এবং মাদানী চ্যানেলের জনপ্রিয় নাতখাগণ আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভি রহ. রচিত হামদে খোদা, নাত এ রাসূল দ. পরিবেশনা এবং আলা হযরত রহ. এর জীবনী থেকে বিভিন্ন কারামত ও অলৌকিক ঘটনাবলী আলোচনা করেন।

আলা হযরত রহ. এর জীবনী ও আল্লাহর রাসুল দ. এবং সাহাবায়ে কেরাম ও ওলি-আউলিয়াদের শান নিয়ে আলোচনা করে বক্তারা বলেন, আলা হযরত রহ. এর নাতিয়া কালাম রচনার ইতিহাস ও নাতিয়া কালাম লেখার মূল উদ্দেশ্য ছিলো ইশ্বকে মুস্তফা দ. নিয়ে। গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানকালে তারা বলেন, জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি শাখায় আলা হযরত রহ. এর কলমের অতুলনীয় অবদান এবং আলা হযরত রহ. এর কিতাব অধ্যয়ন ও চর্চার প্রতি উপস্থিত শিক্ষার্থী সহ সচেতন মহলের প্রতি ফতোয়ায়ে রেজভিয়্যাহ, হাদায়েক্বে বখ্শিশ চর্চা কিতাব সহ আরো বেশি বেশি আলা হযরত রহ. এর চর্চা করার প্রতি উদাত্ত আহ্বান জানান।

ইজতেমা এ ওরসে আলা হযরত রহ. অনুষ্ঠানে দাওয়াতে ইসলামী বাংলাদেশের আলেম ওলামা ও মুবাল্লেগবৃন্দ, মসলকে আলা হযরত রহ. অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাত এর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, রেজভীয়া তরিকার ভক্ত-আশেকানবৃন্দ সহ সমমনা বিভিন্ন দরবার শরীফের ভক্ত-আশেকানবৃন্দ পুরো অধিবেশন জুড়ে উপস্থিত থেকে মাহফিলের রওনক বৃদ্ধি করেছেন।

মিলাদ-কিয়াম, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত এবং তাবরুক বিতরণের মাধ্যমে এই আলীশান মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

ইজতেমা এ ওরসে আলা হযরত রহ. আয়োজক কমিটির পক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ মৌলভীবাজার সদর উপজেলা কমিটির সভাপতি মোঃ ইসমাইল হোসেন আত্তারী এবং মোঃ মাসুদ রানা এর সাথে আলাপকালে তারা বলেন, আলহামদুলিল্লাহ! বিজাতীয় সংস্কৃতির প্রতি মানুষের মনে বিকর্ষণ সৃষ্টি করার লক্ষ্যে আয়োজিত সারকারে আলা হযরত রহ. এর ওরসে পাকে তাঁরই রচিত কালামে রেযা পরিবেশনা করা হয়, যা সকল আশেকে রসুলের মনে প্রেমতরঙ্গ সৃষ্টি করেছে। মর্যাদাপূর্ণ এ মহৎ ইজতেমা এ ওরসে আলা হযরত রহ. অনুষ্ঠান যাদের বিভিন্ন সহযোগিতা এবং আন্তরিকপূর্ণ উপস্থিতিতে সফল ও সার্থক হয়েছে সবার প্রতি দাওয়াতে ইসলামী বাংলাদেশ এবং ইজতেমা এ ওরসে আলা হযরত রহ. আয়োজক কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির