1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“ইন্দুরকানীতে অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার সহ আটক ৬, তথ্য চাওয়ায় সাংবাদিকদের বাধা”

  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৪৭ জন দেখেছেন

“ইন্দুরকানীতে অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার সহ আটক ৬, তথ্য চাওয়ায় সাংবাদিকদের বাধা”

মোঃমামুন হাওলাদার শিমুল, ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে বলেশ্বর নদীর চর সাঈদখালীর বালুর মহল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৩টি ড্রেজারসহ বালু উত্তোলনকারীর ৬ জনকে আটক করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুর ১ টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বীন মুহাম্মদ আলী ও ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

আটকৃত ৩টি ড্রেজার বোর্ডের মোট ৬ জনের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডের আদেশ দেন ।

পরে আটকৃত ১টি ড্রেজারের মধ্য পিরোজপুর সদর উপজেলার রানীপুর গ্রামের মৃত সুলতান বেপারীর ছেলে জাহিদুল ইসলাম (৪০), কৃষ্ণনগর গ্রামের মোকাম্মেল তালুকদারের ছেলে জালাল তালুকদার (৪০), বাদুরা গ্রামের ফজলুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৪৫) ও একই গ্রামের শাহাজাহান খানের ছেলে মিজান খান (৩৪) সহ ৪ জন ১ লক্ষ টাকা পরিশোধ করায় মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এবং অপর ২টি ড্রেজার বোর্ডের আব্দুল্লাহ আল মামুন ও লিটনকে আটক করে রাখা হয়।

আটককৃত ড্রেজার ৩ টি ‘আলহামদুলিল্লাহ’, ‘রানা রেজা’ ও ‘মাহিম নাহিদ’ নামের।

এদিকে সাংবাদিকরা খবর সংগ্রহের জন্য  উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত) হাসান বীন মুহাম্মদ আলীর মুঠোফোনে একাধিকবার বার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন না ধরায় সাংবাদিকেরা ভূমি অফিসে গেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নিশ্চিত না করে অজ্ঞাত কারনে তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। পরে সাংবাদিকরা সেখান থেকে চলে আসলে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন সাংবাদিকদের ফোন দিয়ে ভূমি কর্মকর্তার কার্যালয়ে আসতে বলেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত) হাসান বীন মুহাম্মদ আলী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু উত্তোলনের ড্রেজারসহ  ৬ জন উত্তোলনকারীকে আটক করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির