1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“খুলনার কয়রায় খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু”

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩৯ জন দেখেছেন

“খুলনার কয়রায় খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু”

মোক্তার হোসেন,খুলনা জেলা প্রতিনিধি

খুলনার কয়রার দক্ষিণ বেদকাশীর হারেজ খালি নামক খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আব্দুর রাজ্জাক নামের একজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যু আঃ রাজ্জাক (৫১) দক্ষিণ বেদকাশীর জোড়শিং হারেজখালী নামক খালে হারি নিয়ে মাছ চাষ করতেন এবং ওই খালেই বাসা বেঁধে থাকতে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় তাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি শুরু হয়।
বুধবার (২০ আগস্ট) ভোর ৫টার দিকে তার মৃতদেহ খালে ভাসতে দেখা যায়। মৃত আঃ. রাজ্জাক দক্ষিণ বেদকাশীর গোলখালী গ্রামের মৃত হামিদ গাজীর মেজো ছেলে এবং ওয়ার্ড মেম্বর রাশিদা বেগমের ভাই।
মৃত আ. রাজ্জাকের বোন ওয়ার্ড মেম্বর রাশিদা বেগম বলেন, আমার ভাই রাজ্জাক জোড়শিং হারেজ খালি নামক খালে হারি নিয়ে মাছ চাষ করত। প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার বিকাল ২টা ৩০ মিনিট থেকে ৩টার দিকে তিনি ওই খালে মাছ ধরতে যায়। সন্ধ্যার পরেও ফিরে না আসলে তাকে খোঁজ করে পাওয়া যায়নি। আজ ভোর ৫টার দিকে তার মৃতদেহ ভেসে ওঠে।
তিনি আরও বলেন, আমার ভাইয়ের হার্টের সমস্যা ও ডায়াবেটিসের সমস্যা ছিল। ধারনা করা হচ্ছে হার্টের সমস্যার কারণে পানিতে নেমে মাছ ধরা অবস্থায় বুকে ব্যাথা শুরু হলে সাথে কেউ না থাকায় পানি থেকে উপরে উঠতে না পেরে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক ঘটনার স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে কয়রা থানায় আনা হয়েছে এবং ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।
মোক্তার হোসেন।
খুলনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির