“রংপুরে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের ঘোষণা”
কবির জেলা প্রতিনিধি রংপুর
রংপুরে ক্রীড়ার মান উন্নয়নে অচিরেই বিভাগীয় স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে ক্রীড়ার মান বাড়াতে মিনি বিসিবি তৈরি করা হচ্ছে।
বুধবার (২০ আগস্ট) বিকেলে রংপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩৬ জুলাই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব ঘোষণা দেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, ভবিষ্যতে খেলাধুলাকে আরও এগিয়ে নিতে বেশি করে টুর্নামেন্ট আয়োজন করা হবে। প্রান্তিক পর্যায়ের মানুষের খেলার প্রতি আগ্রহকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে সবধরনের খেলাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। উপজেলা ভিত্তিক টুর্নামেন্টের মাধ্যমে নতুন খেলোয়াড়দেরও সুযোগ তৈরি হচ্ছে।
এদিকে রংপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে ৩৬ জুলাই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছে রংপুর সদর উপজেলা ও গঙ্গাচড়া উপজেলা দল।
Leave a Reply