“দোলন সরকারের নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ”
আমিনুল ইসলাম জনি,মনোহরদী,নরসিংদী।
সম্প্রতি কিছু পত্রিকার অনলাইন ভার্সন,ইলেকট্রনিক মিডিয়া ও স্যোসাল মিডিয়ায়, আমি আমিনুর রহমান দোলন, সদস্য সচিব মনোহরদী উপজেলা বিএনপির বিরুদ্ধে কিছু মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করেছে।এছাড়াও এসব সংবাদে আমাকে জড়িয়ে ভুয়া মাস্টার্স সনদ জালিয়াতির অভিযোগ আনে।প্রকাশিত সংবাদগুলো আমার দৃষ্টি গোচর হয়েছে। যাহা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন। উল্লেখ্য যে প্রতিপক্ষের লোকজন সনদ জালিয়াতি করে,আমাকে হেয় করতে তাদের এই অপচেষ্টা। প্রকৃতপক্ষে এই সনদ আমার নয়।
একটি বিশেষ মহল আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও আমার সুনাম নষ্ট করার জন্য উদ্দেশ্য প্রনোদিত হয়ে মিথ্যা বানোয়াট, ষড়যন্ত্রমূলক এবং কাল্পনিক তথ্য সংবাদকর্মীদের পরিবেশন করায় তরার এসব সংবাদ প্রকাশ করছে।এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
মোহাম্মদ আমিনুর রহমান সরকার দোলন।
সদস্য সচিব
মনোহরদী উপজেলা বিএনপি,নরসিংদী।
Leave a Reply