1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“কিশোরগঞ্জের নিকলীতে ৩৬ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার”

  • আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৭৮ জন দেখেছেন

“কিশোরগঞ্জের নিকলীতে ৩৬ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার”

এ আর সুমন অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায়, ৩৬ কেজি গাঁজা ও উদ্ধার করেছে নিকলী থানা পুলিশ। আটককৃতরা হলেন,আরিফ (৩২), পিতা মৃত শুক্কুর,  ইউসুফ (৩৮), পিতা দুলাল মিয়া,  হিরণ এলাইচ পরাণ (৩৫) পিতা হারুন অর রশিদ, গ্রাম মনিপুর থানা, বিজয় নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
এই মাদক চক্রটি দীর্ঘদিন ধরেই কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বিপুর পরিমাণে গাঁজা বিক্রি করে আসছিলো।ব্রাহ্মণবাড়িয়া হইতে গাঁজার চালানটি  নিয়ে, ইঞ্জিন চালিত নৌকা দিয়ে কিশোরগঞ্জ জেলার চামড়া বন্দর এলাকায় পৌছে দেওয়ার কথা ছিলো। চামড়া বন্দরে সিংপুর বাজার এলাকা থেকে তাদের আটক হয়েছে । গোপন সংবাদের ভিত্তিতে  নিকলী থানার ওসি কাজী আরিফ উদ্দিন, এর নির্দেশে এসআই এম নাইমুর ইসলাম মোস্তাক এর  নেতৃত্বে ফোর্স নিয়ে ধনু নদীতে অভিযান চালালে মাদককারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাপিয়ে পালানোর চেষ্টা করে, পুলিশের অভিযানকারী দলটি তিন মাদক কারবারি এবং ৩৬ কেজি গাঁজা উদ্ধার করে। নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, গাঁজা সহ আটক তিন ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির