“দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে টানা দুই দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি”
শরিফুল ইসলাম,উপজেলা প্রতিনিধি,কেশবপুর,যশোর।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে টানা দুই দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত একটানা হালকা বৃষ্টিপাতের কারণে বিভিন্ন কাজ-কর্মে বিঘ্ন ঘটছে এবং জনজীবনে ভোগান্তি তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে গ্রামীণ কাঁচা রাস্তাগুলো কাদা ও পানিতে থকথকে হয়ে গেছে। অনেক জায়গায় পানি জমে চলাচলে বিঘ্ন ঘটছে। বাজারে ক্রেতা-সমাগমও কমে গেছে।
কৃষকরা বলছেন, এই সময়কার বৃষ্টি ফসলের জন্য মিশ্র প্রভাব ফেলতে পারে। একদিকে রোপণকৃত ধানের জন্য বৃষ্টি উপকারী হলেও, অতিরিক্ত বৃষ্টিতে শাকসবজির ক্ষতি হতে পারে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে, যা আগামী এক-দুই দিন অব্যাহত থাকতে পারে।
Leave a Reply