1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“দুমকিতে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম”

  • আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৪৪ জন দেখেছেন

“দুমকিতে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম”

এস.এম. ইয়াছিন শামীম  (উপজেলা প্রতিনিধি, দুমকি)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি পটুয়াখালীর দুমকিতে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে স্থানীয় এম এ রব মিয়ার আকন ভিলায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান মুন্সি। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বারেকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল আলম মৃধা।

এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান মিন্টু, সহ-সাধারণ সম্পাদক কবির শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুল আলম মৃধা প্রমুখ অনুষ্ঠানে যোগ দেন।

বক্তারা বলেন, “বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করতে হবে। নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্যদের নবায়নের মাধ্যমে আমরা সেই লক্ষ্য পূরণে কাজ করছি। উপজেলার পাঁচ ইউনিয়নে এই কার্যক্রম পরিচালনা করা হবে। এর ধারাবাহিকতায় পাঙ্গাসিয়া ইউনিয়নে আজকের কর্মসূচি অনুষ্ঠিত হলো। এই সদস্য সংগ্রহ কর্মসূচি শুধু সংখ্যা বাড়ানোর জন্য নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যও।”

কর্মসূচিতে উপজেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির