“মজুমদার হাটে লালুর বাড়িতে অভিযান, সাত লিটার মদ উদ্ধার”
ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মজুমদার হাট এলাকায় লালু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে সাত লিটার দেশীয় মদ উদ্ধার করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান মিজান জানান, দীর্ঘদিন ধরে লালু মিয়া গোপনে বাড়িতে মদ বিক্রি করে আসছে। এলাকাবাসীর সহায়তায় অভিযান চালিয়ে সাত লিটার মদ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, লালু দীর্ঘদিন ধরে মদ বিক্রির সঙ্গে জড়িত। তারা দাবি করেন, প্রশাসন যদি দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়, তাহলে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ হবে।
এলাকাবাসী জানান, এ ঘটনায় তারা অত্যন্ত ক্ষুব্ধ এবং ভবিষ্যতে যেন এলাকায় এ ধরনের মদ ব্যবসা আর না হয়, তার জন্য তারা প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেছেন।
Leave a Reply