1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“নালিতাবাড়ীতে উন্মুক্ত জলাশয়ে নিষিদ্ধ জালবিরোধী অভিযান”

  • আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৪৮ জন দেখেছেন

“নালিতাবাড়ীতে উন্মুক্ত জলাশয়ে নিষিদ্ধ জালবিরোধী অভিযান”

তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় উন্মুক্ত জলাশয়ে নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না দুয়ারী জালসহ বিভিন্ন অবৈধ জাল ব্যবহার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ।

বৃহস্পতিবার (২১ আগস্ট ) উপজেলার যোগানিয়া ইউনিয়নের বাইটকামারী খাল, বড়বিলা বিল ও বাইটকামারী বিলে মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়নে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপজেলা মৎস্য অফিসার মো. সারোয়ার হোসাইন, যোগানিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, এসিল্যান্ড, কৃষি সম্প্রসারণ অফিসার, পুলিশ ও গ্রামপুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় কর্মকর্তারা নিজেরাই পানিতে নেমে জাল উদ্ধার করেন।

অভিযানে প্রায় ২০টি চায়না জাল, ১৫০০ মিটার কারেন্ট জাল ও একটি ভীম জাল জব্দ করে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

উপজেলা মৎস্য অফিসার বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নালিতাবাড়ী উপজেলার কোথাও যদি কোনো দোকান, গোডাউন বা কারখানায় এসব নিষিদ্ধ জাল মজুত বা বিক্রি হয়, তবে দ্রুত উপজেলা মৎস্য অফিসে তথ্য দেওয়ার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির