1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“গুইমারায় জাতীয় মৎস্য সপ্তাহে তরুণদের ভূমিকা: মৎস্যখাতে টেকসই উন্নয়নে নতুন প্রত্যাশা”

  • আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৬৩ জন দেখেছেন

“গুইমারায় জাতীয় মৎস্য সপ্তাহে তরুণদের ভূমিকা: মৎস্যখাতে টেকসই উন্নয়নে নতুন প্রত্যাশা”

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

২২ আগস্ট (শুক্রবার) গুইমারা উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে “মৎস্য খাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব দীপন চাকমা, ফিল্ড অফিসার ম্রাসানাই মারমা, উপজেলা মৎস্যজীবী দল ও সমবায় সমিতির সভাপতি মোঃ নুর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মুবিনুল ইসলাম, আত্ম যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মোঃ রাসেল শেখ এবং স্থানীয় তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ভাষণে দীপন চাকমা জাতীয় মৎস্য সপ্তাহের তাৎপর্য তুলে ধরে বলেন, “মৎস্য সম্পদ শুধু একটি খাদ্য উৎস নয়, এটি দেশের অর্থনীতি, পুষ্টি, কর্মসংস্থান ও পরিবেশ সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ বাহন। তরুণ সমাজের ক্রিয়াশীল অংশগ্রহণ ছাড়া মৎস্যখাতের উন্নয়ন অসম্ভব।”

মতবিনিময় সভায় একাধিক গুরুত্বপূর্ণ দিক উঠে আসে, যেখানে আলোচিত হয় তরুণরা উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে যেমন বায়োফ্লক পদ্ধতি, রিসার্কুলেশন অ্যাকুয়াকালচার এবং স্মার্ট অ্যাকুয়াকালচার ব্যবহারে মৎস্য চাষকে আরও লাভজনক ও টেকসই করতে পারে। এছাড়াও তরুণদের উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার উৎসাহ দেওয়া হয়, যেন তারা মাছচাষকে শুধু একটি উৎপাদন ক্ষেত্র নয়, বরং সফল ব্যবসা হিসেবেও গড়ে তুলতে পারে।

গুইমারা উপজেলা মৎস্যজীবী দল ও গুইমারা উপজেলা মৎস্যজীবী সমবায় সমিতি’র সাধারন সম্পাদক মোঃ মুবিনুল ইসলাম বলেন, “তরুণরা প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজস্ব খামার প্রতিষ্ঠান গড়ে তুলতে পারলে পুরো মৎস্য খাতের চেহারা পাল্টে যাবে।” এছাড়াও, তরুণ সমাজের সোশ্যাল মিডিয়ার প্রভাবকে কাজে লাগিয়ে নিরাপদ খাদ্য ও টেকসই উৎপাদনের বিষয়ে জনগণকে সচেতন করার জন্য অনুরোধ করন।”

গুইমারা উপজেলা থেকে এই উদ্যোগ টেকসই মৎস্যখাত গঠনে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় প্রশাসন আশা প্রকাশ করেছে, আগামী দিনে আরও বেশি তরুণ দক্ষ এবং উদ্যমী প্রজন্ম গড়ে উঠবে, যারা দেশ ও এলাকার মৎস্য শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

শেষে বক্তারা সবাইকে ধন্যবাদ জানান এবং মনে করিয়ে দেন, “মাছ চাষে সফলতা অর্জন করবে তরুণদের হাত ধরে এবং দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির