1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“গাজীপুরে বৈদ্যুতিক খুঁটিতে লেগুনার ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ১২”

  • আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৩৮ জন দেখেছেন

“গাজীপুরে বৈদ্যুতিক খুঁটিতে লেগুনার ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ১২”

মোঃ বাবুল মিয়া গাজীপুর জেলা প্রতিনিধি:

জীপুরের শ্রীপুরে একটি শ্রমিকবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই একজন নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের আনসার টেপিরবাড়ী বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মোশারফ কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিক।

স্থানীয়রা বলেন, রাস্তায় বালি ও নির্মাণসামগ্রী ফেলে রাখায় এ দুর্ঘটনা ঘটে, রাস্তায় বালি ফেলে রাখায় গতকাল রাতে সিএনজি দুর্ঘটনায় পাঁচ জন আহত হলে স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তারপর শ্রমিক ও মালিক কে ফোন করে বলার পরও তারা রাস্তা থেকে বালু সরিয়ে নেননি,

প্রত্যক্ষদর্শী বাবুল জানান, ভোর সকালে বরমী বাজার থেকে শ্রমিকবাহী একটি লেগুনা আনসার টেপিরবাড়ী বাজার হয়ে গাজীপুর সদর উপজেলার মোশারফ কারখানায় যাচ্ছিল। পথে আনসার টেপিরবাড়ী বাজারের পশ্চিম পাশে পৌঁছালে লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে সামনের সিটে বসা এক নারী শ্রমিক ঘটনাস্থলেই মারা যান!

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস বলেন, ‘শ্রমিকবাহী একটি লেগুনা আনসার টেপিরবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে একজন নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহত ও আহত সবাই গাজীপুর সদর উপজেলার মোশারফ কারখানার শ্রমিক।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান”‘ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমরা উদ্ধার কাজ শুরু করি। শ্রমিকবাহী লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে একজন নিহত হয়েছেন এবং কমপক্ষে ১২জন আহত হয়েছেন!

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির