1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“কিশোরগঞ্জে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার”

  • আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৬৯ জন দেখেছেন

“কিশোরগঞ্জে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার”

এ আর সুমন অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ শহরে একটি আবাসিক হোটেল থেকে নাহিদ খান অভি (৩৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০,টার দিকে স্টেশন রোড এলাকার হোটেল গোল্ডেন পার্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নাহিদ খান অভি জেলার তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের আ. হক খানের ছেলে। বৃহস্পতিবার বিকেলে তিনি হোটেলটিতে ওঠেন। রাতের দিকে হোটেল কর্মচারীরা কক্ষ থেকে সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুলা আল মামুন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।

ঘটনাটি নিয়ে হোটেল ও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির