1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“ইন্দুরকানীতে পরকীয়ায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম”

  • আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৫৫ জন দেখেছেন

“ইন্দুরকানীতে পরকীয়ায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম”

মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি 

পিরোজপুরের ইন্দুরকানীতে পরকীয়া প্রেমে  বাধা দেওয়ায় মোঃ আসলাম হোসেন তরুণ (৩০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে পরকীয়া প্রেমিক।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের পশ্চিম পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে,ওই এলাকার ৩নং ওয়ার্ডের আল-আমীন হোসেনের স্ত্রী হাফিজা আক্তারের(২৭) সঙ্গে একই এলাকার রুস্তম তালুকদারের ছেলে সাদ্দাম তালুকদারের(৩১) দীর্ঘ দিন ধরে প্রেমের সর্ম্পক চলছিল। রাতে প্রেমিকা হাফিজার বাড়ি সাদ্দাম যাওয়ার সময় প্রতিবেশী যুবক তরুণ বাধা দেয়। এসময় সাদ্দাম ও তরুণ তর্কে জড়িয়ে পরে। একপর্যায়ে সাদ্দাম কয়েকজনকে ফোনে ডেকে এনে দা দিয়ে তরুণকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায়। পরে তরুণের ডাক-চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেল উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য নামজুল হোসেন বলেন,আল-আমীন হোসেনের স্ত্রী হাফিজার সঙ্গে সাদ্দাম তালুকদারের দীর্ঘ দিন পরকীয়া নিয়ে কেয়কবার সালিশি বৈঠক করেছি। পরে গতরাতে আল-আমীনের স্ত্রীর সঙ্গে পরকীয়া নিয়ে সাদ্দামকে তরুণ নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে সাদ্দাম তালুকদার দা দিয়ে তরুণকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর জখম করে।

ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন বলেন,এ বিষয় ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির