1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করবেন না: গয়েশ্বর রায়”

  • আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৪৪ জন দেখেছেন

“সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করবেন না: গয়েশ্বর রায়”

ইমরান আল রাফি , বিশেষ প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘‘সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করবেন না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা যুগের পর যুগ চলবে। আর সেই সংস্কার করবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা।’’বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘‘সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করবেন না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা যুগের পর যুগ চলবে। আর সেই সংস্কার করবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা।’’

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলার জিনজিরা ইউনিয়নের জিনজিরা বাজার ঈদগাহ মাঠে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘‘জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসবে। তখন জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা সংসদে বসে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন। কিন্তু, অন্তর্বর্তী সরকার মূল ইস্যু বাদ দিয়ে অন্যান্য ইস্যু নিয়ে কাজ করছে। সবকিছু নিয়ে কাজ করতে চাইলে কোনটাই সফল হবে না।’’

তিনি আরো বলেন, ‘‘ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়েছে। কিন্তু, দেশের মানুষ এখনো তাদের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরে পায়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে।’’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির