1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“মানিকগঞ্জে আওয়ামী লীগের ঘনিষ্ঠ থেকে এখন নার্সিং সুপারভাইজার ইনচার্জ আক্তার হোসেন”

  • আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৪৯ জন দেখেছেন

“মানিকগঞ্জে আওয়ামী লীগের ঘনিষ্ঠ থেকে এখন নার্সিং সুপারভাইজার ইনচার্জ আক্তার হোসেন”

মাহাবুব আলম তুষার মানিকগঞ্জ প্রতিনিধি

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেও তার ঘনিষ্ঠরা এখনো সরকারি বিভিন্ন পদে সক্রিয় রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এমনই এক নাম মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার (ইনচার্জ) মোঃ আক্তার হোসেন।

২০ আগস্ট ২০২৫ তারিখে হাসপাতালের পরিচালক ডা. সফিকুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে মোঃ আক্তার হোসেনকে নার্সিং সুপারভাইজার পদ থেকে নার্সিং সুপারভাইজার ইনচার্জ করা হয়। একই আদেশে রিজিয়া বেগমকে নার্সিং সুপারভাইজার ইনচার্জ থেকে নার্সিং সুপারভাইজার পদে প্রদান করা হয়।

বিভিন্ন সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন (বিএনএ) মানিকগঞ্জ শাখার সভাপতি ছিলেন আক্তার হোসেন। সেই সুবাদে দীর্ঘদিন ধরে তিনি কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালসহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং সুপারভাইজার ইনচার্জের দায়িত্ব পালন করে আসছেন।
অভিযোগ রয়েছে, আক্তার হোসেন তার আস্থাভাজনদের মাধ্যমে অর্থের বিনিময়ে ওয়ার্ড ইনচার্জ বানাতেন, ইন্টার্নি না করিয়েই সার্টিফিকেট দিতেন এবং বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছিলেন। তবে এ বিষয়ে হাসপাতালের নার্সরা ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি।

বাংলাদেশ নার্সিং এসোসিয়েশনের বর্তমান সভাপতি শাহিনুর ইসলাম শাহিন বলেন, “আমি বিএনএ’র বর্তমান সভাপতি। আমার সাথে সমন্বয় করেই প্রতিটি হাসপাতালে নার্সদের পদ-পদবি দেওয়ার কথা। কিন্তু মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তা মানা হয়নি। আওয়ামী লীগের দোসররা কোনোভাবেই হাসপাতালের দায়িত্বশীল পদে থাকতে পারবে না।”

এ বিষয়ে আক্তার হোসেন বলেন, “আমার রাজনৈতিক কোনো পরিচয় নেই। সরকারি চাকরিজীবী হিসেবে যে সরকার থাকে, তার হয়ে কাজ করতে হয়। তবে ২০২২ সালে কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে বিএনএ সভাপতি থাকার বিষয়টি সত্য।”

হাসপাতালের পরিচালক ডা. সফিকুল ইসলাম বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষ যাকে ভালো মনে করেছে তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। আর হাসপাতালের চাকরিজীবীরা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নন।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির