1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“সুন্দরগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ”

  • আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৪৫ জন দেখেছেন

“সুন্দরগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ”

‎ফিরোজ উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ গাইবান্ধা 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নে যুবদলের এক নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবার।

‎অভিযোগ সূত্রে জানা গেছে, চন্ডিপুর গ্রামের মৃত ফজর উদ্দিন মুন্সির ছেলে আব্দুল মালেক মিয়ার ক্রয়কৃত জমি জবরদখল করেন স্থানীয় যুবদল নেতা আব্দুর রাজ্জাক সরকার। তিনি সুন্দরগঞ্জ উপজেলার ১৪ নম্বর চন্ডিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। গত ১৬ আগস্ট সকাল ১০টার দিকে ভাড়াটে বাহিনী নিয়ে মালেক মিয়ার দখলীয় জমি জোরপূর্বক দখল করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

‎আব্দুল মালেক মিয়া জানান, তিনি মৃত বখস উদ্দিনের ছেলে নুরুল ইসলাম ও আল হেলালের নিকট থেকে কবলা মূলে ৬ শতক, মৃত পচা শেখের ছেলে মজিবর রহমান ও আজিজল হকের নিকট থেকে ১০ শতক এবং মৃত ইছব উদ্দিনের ছেলে নয়া মিয়ার নিকট থেকে ২ শতকসহ মোট ১৮ শতক জমি ক্রয় করেন। জমি কেনার পর থেকে তিনি নিয়মিত খাজনা পরিশোধ ও চাষাবাদ করে আসছিলেন। পরবর্তীতে বি আর এস রেকর্ডও তার নামে লিপিবদ্ধ হয়।

‎অভিযোগকারী মালেক মিয়া বলেন, “হঠাৎ করে কাউকে না জানিয়ে লাঠিয়াল বাহিনী দিয়ে আমার ১৮ শতক জমির মধ্যে ১২ শতক জোরপূর্বক দখল করে নেয়া হয়েছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষ, খুন-জখম ও আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে।”

‎ভুক্তভোগী পরিবার ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে গাইবান্ধা জেলা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির