“মৌলভীবাজার শহরে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে অমিত দত্ত নামের এক যুবকের মৃত্যু”
রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি,মৌলভীবাজার।
মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে অমিত দত্ত (১৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ২৩ শে আগস্ট শনিবার সকাল সাড়ে ছ’টায় পুলিশ সদর সার্কেল কার্যালয়ের সম্মুখে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত অমিত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে সদর উপজেলার আমতৈল ইউনিয়নের ভবানীপুর গ্রামের অসিত দত্তের পুত্র। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোঃ মাহবুবুর রহমান জানান, ঘটনার পর পরই স্থানীয়রা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মৌলভীবাজারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply