1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“দেশপ্রেম, সম্প্রীতি ও উন্নয়নের শপথে খাগড়াছড়িতে পিসিএনপি’র অভিষেক অনুষ্ঠান”

  • আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৫৪ জন দেখেছেন

“দেশপ্রেম, সম্প্রীতি ও উন্নয়নের শপথে খাগড়াছড়িতে পিসিএনপি’র অভিষেক অনুষ্ঠান”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক খাগড়াছড়ি প্রতিনিধি।

দেশপ্রেম, সম্প্রীতি ও উন্নয়ন”—এই মহৎ প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ি জেলা শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে জেলা শহরের সেলিম ট্রেড সেন্টারের হলরুমে বর্ণাঢ্য আয়োজনে এই অভিষেক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ লোকমান হোসেন। প্রধান অতিথি ছিলেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. আবু তাহের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. এস এম মাসুম রানা।

আলোচনায় উঠে আসে ঐক্যের বার্তা অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশপ্রেম, সম্প্রীতি আর উন্নয়নই পারে পার্বত্য চট্টগ্রামকে একটি শান্তি-সমৃদ্ধির মডেল হিসেবে গড়ে তুলতে। ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে উন্নত আগামী প্রজন্মের জন্য।”বক্তারা আরও বলেন, “পিসিএনপি কোনো বিভাজনের রাজনীতি নয়, এটি এক সেতুবন্ধন। এখানে রয়েছে দেশপ্রেমিক নাগরিকদের মিলনমেলা।”

৭১ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি:

আলোচনা সভার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নবনির্বাচিত ৭১ সদস্য বিশিষ্ট কমিটি।সভাপতি: ইঞ্জিনিয়ার মুহাম্মদ লোকমান হোসেন সাধারণ সম্পাদক: মো. এস এম মাসুম রানা,সাংগঠনিক সম্পাদক: মো. মোকতাদের হোসেন।এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান মো. নিজাম উদ্দিন। সহ-সভাপতি পদে শাহ আলম, সুলতান আহমেদ, মো. মহিউদ্দীন, সাহাজল ইসলাম সজল, মো. জাহেদুল ইসলাম, মো. আব্বাস উদ্দিন, সাদ্দাম হোসেন ও মো. রকিবুল হাসান মিন্টু দায়িত্ব নেন।যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান মো. মাহাবুব ও মো. রবিউল হোসেন। সহ-সাধারণ সম্পাদক পদে মনসুর আলম হীরা, মোশাররফ হোসেন, পারভেজ আলম, ওসমান চিশতি, মো. শামীম হোসেন, মো. শাহাবউদ্দীন ও সুমন আহমেদসহ আরও অনেকে যুক্ত হন।তাছাড়া আইন, প্রচার, দপ্তর, শিক্ষা, সাংস্কৃতিক, যুব ও ক্রীড়া, শ্রম, ধর্ম, তথ্যপ্রযুক্তি, মহিলা, ছাত্র, ভূমি ও সমাজকল্যাণসহ প্রতিটি শাখায় দায়িত্বশীল নেতৃবৃন্দ অন্তর্ভুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও পিসিএনপি কেন্দ্রীয় মহাসচিব মো. আলমগীর কবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. আব্দুল হামিদ রানা, রাঙ্গামাটি জেলা সভাপতি মো. সোলায়মান, বাঘাইছড়ির সাবেক ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুমসহ আরও অনেকেই।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতারা অঙ্গীকার করেন—

“আমরা পার্বত্য চট্টগ্রামের প্রতিটি মানুষকে ঐক্য, শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে নিতে একযোগে কাজ করবো। নাগরিক সমাজের অংশ হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করাই আমাদের মূল লক্ষ্য।”

খাগড়াছড়িতে পিসিএনপি’র এই অভিষেক অনুষ্ঠানটি ছিলো দেশপ্রেম ও উন্নয়নমুখী অঙ্গীকারের এক অনন্য মিলনমেলা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির