“ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আয়োজনে “ডেঙ্গু প্রতিরোধ, নবীন উদ্যোগ ও সাংস্কৃতিক বিকাশে তারুণ্য” শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত”
হামিম উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় পৌরসভা অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “ডেঙ্গু প্রতিরোধ, নবীন উদ্যোগ ও সাংস্কৃতিক বিকাশে তারুণ্য” শীর্ষক এই আয়োজনকে ঘিরে উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী, তরুণ সমাজের প্রতিনিধি ও স্থানীয় জনগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (DDLG), এবং বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক মহোদয়। তাঁরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। বিশেষ করে তরুণ সমাজ এগিয়ে এলে পরিবার ও সমাজকে সহজেই সচেতন করা সম্ভব। একইসাথে সংস্কৃতি বিকাশে তরুণ প্রজন্মকে যুক্ত করা হলে তারা সঠিক পথে পরিচালিত হবে এবং সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং উপস্থাপনার মাধ্যমে নানা বিষয় শেয়ার করেন। তাঁরা জানান, এ ধরনের কর্মশালা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে এবং সমাজ উন্নয়নে একসাথে কাজ করার অনুপ্রেরণা জোগায়।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন এবং বাদ্যযন্ত্রের সুরে দর্শক-শ্রোতারা বিমোহিত হন। তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তোলে আরও সমৃদ্ধ।
আয়োজকরা জানান, এই কর্মশালার মাধ্যমে শুধু ডেঙ্গু প্রতিরোধেই নয়, বরং তরুণদের নতুন নতুন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে ভবিষ্যতে ব্রাহ্মণবাড়িয়ায় আরও সচেতন, সৃজনশীল ও সংস্কৃতিমনস্ক সমাজ গড়ে উঠবে।
অনুষ্ঠান শেষে অতিথি ও আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের কর্মশালা ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে। তাঁরা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এবং পৌরসভার প্রশাসকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন সার্বিক সহযোগিতার জন্য।
Leave a Reply