1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“মানিকগঞ্জে জেলা প্রশাসকের আয়োজনে দীর্ঘ ১৩ বছর পর নৌকা বাইচ অনুষ্ঠিত”

  • আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১২৬ জন দেখেছেন

“মানিকগঞ্জে জেলা প্রশাসকের আয়োজনে দীর্ঘ ১৩ বছর পর নৌকা বাইচ অনুষ্ঠিত”

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :

দীর্ঘ ১৩ বছরের বিরতির পর জেলা প্রশাসনের আয়োজনে কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে  বর্ণাঢ্য নৌকাবাইচ উৎসব। নদীর দুই পাড় জুড়ে উৎসবমুখর পরিবেশে লক্ষাধিক মানুষের সমাগমে মুখরিত হয়ে উঠেছিল মানিকগঞ্জ।

শনিবার (২৩ আগস্ট) বেলা ১টায় মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মো: মানোয়ার হোসেন মোল্লা,আনুষ্ঠানিকভাবে এই নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী নদীর তীরে উপস্থিত হাজারো দর্শক করতালির মাধ্যমে এই আয়োজনের সূচনাকে স্বাগত জানান।

এই প্রতিযোগিতায় মানিকগঞ্জসহ ৬ টি জেলা,  ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী ও মুন্সিগঞ্জ) থেকে মোট ২৯টি দ্রুতগামী ও রঙ্গিন নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি চার রাউন্ডে অনুষ্ঠিত হয়। প্রতিটি রাউন্ডের বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি করে রেফ্রিজারেটর। আর চূড়ান্ত ফাইনাল রাউন্ডের চ্যাম্পিয়ন দল পেয়েছে একটি বাহন চাবি (মোটরসাইকেল)।

নৌকা বাইচকে কেন্দ্র করে গোটা মানিকগঞ্জ জেলা পরিণত হয় এক মিলন মেলায়। জেলার প্রায় ৭টি উপজেলা থেকে প্রায়  লক্ষাধিক মানুষ এই দুষ্প্রাপ্য দৃশ্য দেখতে কালীগঙ্গা নদীর দুই তীরে ভিড় জমান। দর্শনার্থীরা আসন দখল করে থেকে নৌকা দেখার জন্য অপেক্ষায় ছিলেন। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা মানুষও এই উৎসবে শামিল হয়ে বাংলার প্রাণের উৎসবে মাতেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির  আহ্বায়ক  আফরোজা খান রিতা এবং মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা: ইয়াসমিন খাতুন। অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব অর্থপ্রশাসন,মানিকগঞ্জ। উপস্থিত ছিলেন জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক ড. মো: মনোয়ার হোসেন মোল্লা বলেন, “গ্রামবাংলার এই প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে এবং জনগণের মধ্যে উৎসবের আমেজ পৌঁছে দিতে আমরা এই আয়োজন করেছি। আগামীতেও আমরা এমন সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখব।”

পুলিশ সুপার মোছা: ইয়াসমিন খাতুন বলেন, “অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও নিরাপদ ভাবে সম্পন্ন করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।”

এই নৌকাবাইচ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং এটি বাংলার হাজার বছরের ঐতিহ্যের জীবন্ত প্রদর্শনী। মাঝিরাদের সদাঁড় টানার দর্শকদের উৎসাহ-উদ্দীপনা এবং নদীতে পানির ছিটেঁ জীবন হয়ে উঠেছিল এক অপরূপ দৃশ্য। দীর্ঘ বিরতি পুরনো সেই আমেজ ফিরে পেতে পেরে স্থানীয় উদ্দীপনা।

এই আয়োজনের মাধ্যমে হারিয়ে যাওয়া বাংলার প্রাচীন ফিরে পেয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির