1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“বাংলাদেশ সিএ ছাত্র পরিষদের নতুন নেতৃত্বের শপথ গ্রহণ, আক্তার-জালাল প্যানেলের যাত্রা শুরু।

  • আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৬৪ জন দেখেছেন
Oplus_131072

“বাংলাদেশ সিএ ছাত্র পরিষদের নতুন নেতৃত্বের শপথ গ্রহণ,
আক্তার-জালাল প্যানেলের যাত্রা শুরু।

নবেল বিশেষ প্রতিনিধি রংপুর 

নুর ইসলাম নোবেল, নিজস্ব প্রতিবেদক:গত ১১ আগস্ট ২০২৫ বাংলাদেশ চার্টার্ড এ্যাকাউন্ট্যান্সী ছাত্র পরিষদ (BCACP)-এর ২০২৫-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে সিএ ছাত্র-ছাত্রীদের ব্যাপক উপস্থিতি, উৎসাহ ও উদ্দীপনায়। ‘আকতার – জালাল’ প্যানেলের নেতৃত্বে নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় গত সোমবার সন্ধ্যায় রাজধানীর কাওরানবাজারস্থ ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ICAB) এর অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে।
নেতৃবৃন্দকে শপথ পাঠ করান ICAB এর বর্তমান প্রেসিডেন্ট জনাব এন কে এ মোবিন, এফসিএ, এফসিএস। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ICAB এর ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ রুকনুজ্জামান এফসিএ, কাউন্সিলরগন, DRC-ICAB এর চেয়ারম্যান, সেক্রেটারি ও অন্যান্য সদস্যগণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য আব্দুর রহমান এসিএ এবং এম এ কাইউম। এছাড়াও উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, মনিরুল ইসলাম, সাজেদুল হক ভূঁইয়া পলাশ, মোঃ সাইফুল ইসলাম, আবু শাহান মোঃ মনির ও মোঃ এমাম হোসেন (দিপু) সহ বাংলাদেশ CA ছাত্র পরিষদের সাবেক নেতৃবৃন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন পরিষদের সদ্য বিদায়ী সভাপতি, নির্বাচন কমিশনের সদস্য এবং এডহক কমিটির প্রধান মোঃ রেজাউল আজাদ।
নতুন কমিটিতে শপথ নিয়েছেন সভাপতি মোঃ শামসুজ্জামান আকতার এবং সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন ভূঁইয়া। শপথ নেয়া অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আজাদ হোসেন, আবুল কালাম আজাদ, আবদুল্যাহ আল রোম্মান; যুগ্ম সম্পাদক মোঃ রাজিবুল আলম ও মোঃ হাসিদুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক মোঃ আবু রায়হান; কোষাধ্যক্ষ মোঃ আলাল উদ্দীন; ছাত্র কল্যাণ সম্পাদক প্রোসনজিৎ সাহা; প্রচার সম্পাদক মোহাম্মদ নুর হাসান; সংস্কৃতি সম্পাদক মোঃ রাকিব চৌধুরী; ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শামীম আহম্মদ এবং কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ মুখলেছুর রহমান, এম. এ ফাত্তাহ, মোঃ তৌফিকুল ইসলাম, মোঃ রাসেল মিয়া, আব্দুল ওহাব, মাহাথির মোহাম্মদ বিন ইসলাম, ফেরদৌস জাহান ও রাফেজা খাতুন।
বক্তাগণ বলেন, বাংলাদেশ CA ছাত্র পরিষদ কেবল পেশাগত অগ্রগতিই নয়, বরং মানবিক ও ঐতিহাসিক ভূমিকায়ও অগ্রগণ্য। সংগঠনটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ এর জুলাই আন্দোলন, করোনা মহামারি ও বন্যা মোকাবেলায় রেখেছে দৃশ্যমান অবদান।
‘আকতার – জালাল’ প্যানেল সিএ ছাত্র-ছাত্রীদের অধিকার ও পেশাগত উৎকর্ষতায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির