1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“খাগড়াছড়িতে জামায়াতে ইসলামী ও মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত”

  • আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫২ জন দেখেছেন

“খাগড়াছড়িতে জামায়াতে ইসলামী ও মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

সততা, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন”,”এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি পার্বত্য জেলার উদ্যোগে মারমা সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে জেলা শহরের অরুনিমা কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি পার্বত্য জেলার আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার এমপি প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী এবং জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান।

সভায় মারমা সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,“বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ির সকল সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। এখানে ধর্ম-বর্ণের বিভাজন নয়, বরং ভ্রাতৃত্ব ও সম্প্রীতির ভিত্তিতে একসাথে এগিয়ে যাওয়া আমাদের অঙ্গীকার।”

বিশেষ অতিথি অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন,“বাংলাদেশে সংখ্যালঘু বলে কোনো পরিচয় নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেকে বাংলাদেশের গর্বিত নাগরিক। সকলের সমান মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামী চায়।”

সভায় উপস্থিত মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দও জামায়াতে ইসলামীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সততা, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির