“নরসিংদী-৩ শিবপুর আসনে বিএনপির চার মনোনয়নপ্রত্যাশী”
আমিনুল ইসলাম জনি,শিবপুর,নরসিংদী।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির চারজন মনোনয়নপ্রত্যাশী নেতা ব্যাপক আলোচনায় রয়েছেন। তারা হলেন— জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি মনজুর এলাহী, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু এবং শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস কালামিয়া স্যার।
এলাকায় তাদের গণসংযোগ, ডোর টু ডোর পরিচিতি এবং দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ইতোমধ্যেই প্রাণবন্ত পরিবেশ তৈরি করেছে।
তোফাজ্জল হোসেন মাস্টার বলেন, “আসন্ন নির্বাচনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে দল আমাকে মনোনয়ন দেবে। ইনশাআল্লাহ জনগণ আমাকে নির্বাচিত করলে শিবপুরের মানুষের সেবায় জীবন উৎসর্গ করবো।” মুক্তিযোদ্ধা পরিচয় ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা তাকে ভোটারদের কাছে আস্থার প্রতীক করে তুলেছে।
আবুল হারিস রিকাবদার কালামিয়া স্যার মন্তব্য করেন, “আমি দল থেকে মনোনয়ন চাইবো। শিবপুরের সাধারণ মানুষ আমার পাশে দাঁড়াচ্ছে।” একজন সৎ, নির্লোভ ও জনপ্রিয় নেতা হিসেবে কালামিয়া স্যার এলাকায় সুপরিচিত।
আকরামুল হাসান মিন্টু বলেন, “এইবার কোন চাঁদাবাজ, ভূমিদস্যু বা সন্ত্রাসীকে মনোনয়ন দেবে না দল। সাবেক ছাত্রনেতাদেরকে তারেক রহমান মূল্যায়ন করবেন—এ ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আন্দোলন-সংগ্রামে আমি সবসময় রাজপথে ছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি। আমার নামে শতাধিক মামলা থাকা এর প্রমাণ।” তরুণদের মধ্যে তার গ্রহণযোগ্যতা ও সংগ্রামী ভাবমূর্তি তাকে বাড়তি শক্তি দিচ্ছে। এবং ওয়ান ইলেভেনে মইনুদ্দিন ফখরুদ্দিন এবং সেনাবাহিনীর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় দূর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন আকরাম হাসান তিনি জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার ।
অন্যদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিল্পপতি মনজুর এলাহী এখনো সরাসরি কোনো মন্তব্য দেননি। দুইদিন চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে চেষ্টা করলে তিনি মোবাইল রিসিভ করেনি ।
তবে নেতাকর্মীরা জানান, তিনি এলাকায় দলের সাংগঠনিক কাজে মনোযোগী এবং অর্থনৈতিক সক্ষমতার কারণে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চার প্রার্থীরই নিজস্ব গ্রহণযোগ্যতা রয়েছে। মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের ত্যাগ ও অভিজ্ঞতা, কালামিয়া স্যারের জনপ্রিয়তা, আকরামুল হাসান মিন্টুর আন্দোলন-সংগ্রামী পরিচিতি এবং মনজুর এলাহীর সাংগঠনিক দক্ষতা—সব মিলিয়ে বিএনপির নরসিংদী-৩ শিবপুর আসনে মনোনয়ন দৌড়ে জমজমাট প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে।
Leave a Reply