1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ডাকসু নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুমকীর সন্তান মুঈনুল।

  • আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫২ জন দেখেছেন

“ডাকসু নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুমকীর সন্তান মুঈনুল।

এস.এম. ইয়াছিন শামীম (উপজেলা প্রতিনিধি, দুমকি)

“ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পটুয়াখালী জেলার দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী মোঃ মুঈনুল ইসলাম।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন বাংলাদেশের উচ্চশিক্ষা অঙ্গনের অন্যতম আলোচিত ও ঐতিহ্যবাহী নির্বাচন। প্রতি বছরই এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সেই নির্বাচনে এবার স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দুমকী উপজেলার তরুণ প্রজন্মের প্রতিনিধি মোঃ মুঈনুল ইসলাম।

বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। ছোটবেলা থেকেই তিনি সামাজিক ও সাংগঠনিক কাজে সক্রিয় ছিলেন। শিক্ষা জীবনের পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগে যুক্ত হয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন সবসময়।

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার মূল কারণ জানাতে গিয়ে মুঈনুল ইসলাম বলেন—
“ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে উদ্যোগ নেব। স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প, নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজন এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নেও কাজ করব।”

তার প্রার্থিতা এলাকায় আনন্দ ও গর্বের সৃষ্টি করেছে। স্থানীয়রা মনে করেন, দুমকীর মুরাদিয়া ইউনিয়নের এই মেধাবী তরুণ নির্বাচিত হলে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পরিবেশ খাতে বাস্তবসম্মত ও কার্যকর পরিবর্তন আনতে সক্ষম হবেন।

বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীও মুঈনুল ইসলামের প্রার্থিতাকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, তরুণ ও উদ্যমী নেতৃত্ব ক্যাম্পাসের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আসন্ন ডাকসু নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে জয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব করার স্বপ্ন দেখছেন মুঈনুল ইসলাম। এখন শিক্ষার্থীরা তাকিয়ে আছেন তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কাকে বেছে নেন সেই অপেক্ষায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির