“আমি নির্বাচিত হলে নদী ভাঙ্গন রোধে কাজ করবো”
আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ- ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এ জিন্নাহ কবির বলেছেন, আমি নির্বাচিত হলে যমুনা নদী ভাঙ্গন রোধে কাজ করব। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে নদী ভাঙ্গন রোধ কল্পে অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ী বেড়ী বাঁধ নির্মাণ শাসন করবো। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ঘিওরে নদী ভাঙ্গন ফবলিত গরীব দুঃখী মানুষের পাশে থাকবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ সব সময় যে কোন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে হবে । নদী ভাঙ্গন প্রাকৃতিক দুর্যোগে বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে।
আজ রবিবার ( ২৪ আগস্ট ) ৫ টায় মানিকগঞ্জের ঘিওর উপজেলা পয়লা ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির পথ সভায় সাংবাদিকদের এ কথা জানান । এর পূর্বে তিনি জাবরা নদী ভাঙ্গন এলাকা শ্রীধর নগর নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন
তিনি আরো বলেছেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর জন্য দোয়া চান তিনি।
পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোশাররফ হোসেন মানিকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ জানে আলম, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলার বিএনপির মো : লোকমান হোসেন, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো : নাসির উদ্দীন, ঘিওর উপজেলা বিএনপি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাজা মিয়া , পয়লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার, মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল প্রমুখ।
Leave a Reply