1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“শমশেরনগর হাসপাতালে সিজারবিহীন শিশু ভূমিষ্ট।

  • আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১২৪ জন দেখেছেন

“শমশেরনগর হাসপাতালে সিজারবিহীন শিশু ভূমিষ্ট।

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি,মৌলভীবাজার।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর জেনারেল হাসপাতালে সিজারবিহীন এক ছেলেশিশু ভূমিষ্ট হয়েছে।

শনিবার (২৩ আগষ্ট) সন্ধ্যা ৭টায় শমশেরনগর জেনারেল হাসপাতালে খিজির উদ্দিন ও রোমানা বেগম দম্পত্যির এ পুত্র সন্তানের জন্ম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মা ও সদ্য নবজাতক শিশু সুস্থ আছেন।

ইনডোর সার্ভিস চালু না হওয়া হাসপাতালে প্রথমবারের মতো সিজারবিহীন শিশু স্বাভাবিকভাবে জন্মগ্রহণের ঘটনায় হাসপাতাল সহ মরাজানেরপার গ্রামজুড়ে বইছে আনন্দ ও উচ্ছ্বাসের বন্যা। বিভিন্ন সূত্রে জানা যায়, কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ নগর গ্রামের খিজির উদ্দিনের সন্তানসম্ভবা স্ত্রী রোমানা বেগম হাসপাতাল সংলগ্ন মরাজানেরপার গ্রামে বাবার বাড়ি বেড়াতে আসেন। সকাল ১১টার দিকে প্রসব ব্যথা শুরু হলে তাকে শমশেরনগর হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে আল্ট্রাসনোগ্রাম করে প্রসবসম্ভাবনা দেখা দিলে হাসপাতালের বেডে রোমানা বেগমকে অবজারভেশনে রাখা হয়। হাসপাতালের আউটডোর কার্যক্রম বিকেল ৩টার পর শেষ হয়ে গেলেও, গর্ভবতী মায়ের চিকিৎসায় এগিয়ে আসেন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মিডওয়াইফ) রমজানা বেগম, আব্দুল মন্নাফ ও মাসি সাবিত্রী। তারা মানবিক দায়িত্ববোধ থেকে সন্তান প্রসবের অপেক্ষায় চালিয়ে যান গর্ভবতী মায়ের পরিচর্চা। তাদের তত্ত্বাবধানে সন্ধ্যা ৭টায় সুস্থ ও স্বাভাবিকভাবে সিজারবিহীন রোমানা বেগম এর এক পুত্র সন্তানের জন্ম হয়।

খবর শুনে শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সহ-সভাপতি মুজিবুর রহমান রঞ্জু, সদস্য সচিব আব্দুস সালাম এবং মেডিকেল অফিসার ডাঃ অক্ষয় সাহা হাসপাতালে ছুটে আসেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম নবজাতক হিসেবে মা ও নবজাতক শিশুকে অভিনন্দন জানান এবং নতুন বস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী উপহার প্রদান করে।

নবজাতকের নিকটাত্মীয়রা বলেন, সিজারবিহীন শিশুর জন্ম আজ বিরল। এ ঘটনা শমশেরনগর হাসপাতালে চিকিৎসাসেবার প্রতি মানুষের আস্থা আরও বাড়াবে। তারা হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী এবং ষ্টাফদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

শমশেরনগর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানান, বর্তমান সময়ে স্বাভাবিক প্রসবের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। আগে যেখানে একজন নারী অধিকাংশ ক্ষেত্রেই স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতেন, আজ সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রসব হচ্ছে। শমশেরনগর হাসপাতাল এ ব্যাপারে কমিটেড যে, সিজারবিহীন শিশুর জন্মগ্রহণে সহায়তা করে মা ও শিশুর নিরাপত্তা বিধানে কাজ করা এবং প্রতিটি পরিবারের উপর চাপানো অনৈতিক খরচ থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করা। কোন কোন ক্ষেত্রে যদি সিজারের দরকার হয় তখন যাতে সাথে সাথে আল্ট্রাসাউন্ড সিষ্টেমের মাধ্যমে শিশুরকে পর্যবেক্ষণ করে দরকার হলে এম্বোলেন্সের মাধ্যমে অন্য হাসপাতালে গর্ভবতী মাকে স্থানান্তর করে দরকার হলে সিজারের ব্যবস্থা করা।

আমরা খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছি। আমাদের হাসপাতালে প্রথম জন্ম নেওয়া শিশু হিসেবে আমরা তাকে সবসময় সব ধরণের সুযোগ সুবিধা দিয়ে যাব। এ শিশুটি ভবিষ্যতে হাসপাতালের বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করবে। হাসপাতালে ভূমিষ্ট প্রথম নবজাতক শিশু হিসেবে আমরা তাকে প্রয়োজনীয় কাপড়সহ ব্যবহারী সামগ্রী উপহার দিয়েছি। মা ও শিশু বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির