“বাংলাদেশ চলচিত্র সাংবাদিক সমিতির সিনিয়র সাংবাদিক বাদল আহমেদের জানাজা প্রেসক্লাবে, বাচসাস ও প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি”
ইমরান আল রাফি,বিশেষপ্রতিনিধি,ঢাকা।
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সদস্য ও সিনিয়র সাংবাদিক বাদল আহমেদের মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে সাংবাদিক মহলে।
আজ ২৩ আগস্ট সোমবার বিকেল ৩ টায় বাদল আহমেদের জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে। জানাজায় অংশ নিয়ে বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। এসময় বাচসাস-এর নেতৃবৃন্দও ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে বক্তারা বলেন, বাদল আহমেদ ছিলেন সাংবাদিকতার একজন নিবেদিত প্রাণ কর্মী।তিনি ছিলেন মিস্ঠভাসি সকলের সাথে ভীষন আন্তরিক এবং তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ সংবাদকর্মীকে হারাল।
পরে বাদল আহমেদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply