1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“শাজাহানপুরে রুকন সম্মেলনে গোলাম রব্বানী: কুরআনের আইন প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করতে হবে”

  • আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৫১ জন দেখেছেন

“শাজাহানপুরে রুকন সম্মেলনে গোলাম রব্বানী: কুরআনের আইন প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করতে হবে”

আবু শিহাবুত তালহা,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ৭টায় উপজেলার মাঝিড়াস্থ আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম রব্বানী বলেন, “রুকনগণ সংগঠনের প্রাণ। আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার শপথ নিয়ে আমরা রুকন হয়েছি। এ শপথে জান-মাল উৎসর্গ করার প্রতিশ্রুতি রয়েছে। সংগঠনের কোনো সিদ্ধান্ত যদি কুরআন-সুন্নাহ বিরোধী না হয়, তবে তা বাস্তবায়নের জন্য প্রত্যেক রুকনকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। আল্লাহর ভয়কে সর্বাবস্থায় ধারণ করতে হবে। কোনো কাজে ওজর-আপত্তি করা যাবে না, কারণ এটি গুনাহের কাজ। বাংলাদেশ আমাদের দেশ, এদেশে কুরআনের আইন প্রতিষ্ঠা করতেই হবে। আমরা কাউকে ভয় করে রাজনীতি করি না; এদেশে শত শত শহীদের রক্তে সিক্ত মাটিতে আল্লাহর আইন কায়েম হবেই ইনশাআল্লাহ।”

উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ, মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান এবং জেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল্লাহিল বাকী।

অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার বলেন, “ইসলামপন্থীদের জন্য কুরআনের সংসদ প্রতিষ্ঠার সুবর্ণ সুযোগ এসেছে। যদি আমরা এ সুযোগ কাজে না লাগাই, তবে পুনরায় আওয়ামী জাহেলিয়াতের যুগ ফিরে আসবে। জামায়াতে ইসলামী নির্বাচনমুখী দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের প্রার্থীর নামও ঘোষণা শুরু হয়েছে।”

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাওছার আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুল মান্নান, মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

সম্মেলনে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন—আড়িয়া ইউনিয়নে উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, মাঝিড়া ইউনিয়নে মাওলানা আব্দুস সালাম, খরনা ইউনিয়নে আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, গোহাইল ইউনিয়নে মাওলানা শহিদুল ইসলাম, আশেকপুর ইউনিয়নে মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, মাদলা ইউনিয়নে অধ্যাপক গাজীউর রহমান এবং খোট্রাপাড়া ইউনিয়নে অধ্যাপক শাইদুল ইসলাম, আমরুল ইউনিয়নে আশরাফুল মান্নান সামাউন। প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির