1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“বিএনপি প্রার্থী মোঃ আমিনুল হকের মোটরসাইকেল শোডাউন ও উঠান বৈঠক”

  • আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৬৭ জন দেখেছেন

“বিএনপি প্রার্থী মোঃ আমিনুল হকের মোটরসাইকেল শোডাউন ও উঠান বৈঠক”

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জ ১ আসন (ঘিওর, দৌলতপুর ও শিবালয় ) আসনের সম্ভাব্য  এমপি, প্রার্থী সাবেক সহ সভাপতি জাসাস, জাতীয় নির্বাহী কমিটি ও সদস্য, জাতীয় আহ্বায়ক কমিটি, সাবেক উপদেষ্টা মানিকগঞ্জ জেলা   বিএনপি, মানিকগঞ্জ ১   আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোঃ আমিনুল হকের  বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে  ঘিওর  উপজেলার ঘিওর ডি এন পাইলট উচ্চ  বিদ্যালয় খেলার মাঠ থেকে নির্বাচনী শোডাউন শুরু হয়।

কয়েক শত মোটরসাইকেলের এই শোডাউনে একটি মাইক্রোবাসে  জাতীয় ও দলীয় পতাকা নিয়ে নেতৃত্ব দেন অ্যাডভোকেট মোঃ আমিনুল হক ।

মোটরসাইকেলের এই বিশাল বহর ঘিওর , দৌলতপুর  ও শিবালয়  উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ, পাটুরিয়া নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন,  বিভিন্ন স্কুল কলেজের প্রধান  ও কয়েকটি পথসভায় ভোটার-সমর্থকদের সাথে মিলিত হয়ে  রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা করেন ।

শোডাউনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ-সহযোগি সংগঠনের কয়েক শত নেতা-কর্মী ফেস্টুন,ব্যানার,দলীয় পতাকা  নিয়ে  অংশ নেন। মোটরসাইকেল শোডাউন চলাকালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার নারী-পুরুষ মোঃ আমিনুল হককে হাত নেড়ে শুভেচ্ছা জানান। আমিনুল হকও তাদেরকে হাত নেড়ে অভিনন্দন জানান।

বরটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মফিজ উদ্দিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোঃ আমিনুল হক।

ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেনের  সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাসাসের সাবেক যুগ্ম আহবায়ক জেবুন নাহার খানম।

শোডাউনে নেতা-কর্মীর মুখে স্লোগান ছিলো ‘আমিনুল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, দাবি মোদের একটাই ঘিওর দৌলতপুর ও শিবালয়ে প্রার্থী চাই, দাবি মোদের একটাই স্থানীয় প্রার্থী চাই, মানি না,মানবো না, বহিরাগত মানবো না। বিশাল হোন্ডাবহর মিছিলটি মহাদেবপুর বিন্দু শক্তি আস্তানায় এসে শেষ হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির