1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“রোগীর মৃত্যুর ঘটনা ধামাচাপা চেষ্টার অভিযোগ প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে”

  • আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৫৭ জন দেখেছেন

“রোগীর মৃত্যুর ঘটনা ধামাচাপা চেষ্টার অভিযোগ প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে”

কেরানীগঞ্জ প্রতিনিধি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় খাদিজা আক্তার তানিয়া (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সেই সাথে রোগী মৃত্যুর ঘটনাটি মোটা অংকের টাকার মাধ্যমে ধামা চাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে হাসপাতাল কতৃপক্ষ এমনটাও অভিযোগ পাওয়া গেছে। নিহতের বাড়ি রাজধানীর পোস্তগোলার আর্শিন গেইট এলাকায়।

গত শনিবার দুপুরে চিকিৎসায় অবহেলার কারণে তানিয়ার মৃত্যুর অভিযোগ এনে ক্ষুব্ধ স্বজনরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাসপাতালটি ঘেরাও করে রাখে। পরে পুলিশের আশ্বাসে রবিবার এ ঘটনার তদন্ত করা হবে জানানো হলে তারা হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে যান।

সরেজমিনে ঘটনা স্থলে গিয়ে দেখা যায়, রোগীর মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে আর্থিক রফাদফার চেষ্টা চালাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে এই রফাদফার চেষ্টা।

খোজ নিয়ে জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকা জেলা ছাত্রদল সভাপতি পাভেল মোল্লার ভয় দেখিয়ে ভুক্তভোগী পরিবারকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি রফাদফার প্রস্তাব দেয়।

পরিচয় প্রকাশ না করার শর্তে নিহত তানিয়ার এক স্বজন অভিযোগ করে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের স্থানীয় ঢাকা জেলা ছাত্রদল নেতার ভয় দেখাচ্ছে। শুনেছি এই ছাত্রদল নেতা অনেক ক্ষমতাসালী ও বাহিনী নিয়ে চলাফেরা করে। তারা আমাদের ভয়ভীতি দেখিয়ে ৩ লাখ টাকার বিনিময়ে বিষয়টি মিটমাট করার চেষ্টা করছে।

স্থানীয় বাসিন্দা ও আরেক ভুক্তভোগী রুবেল আহমেদ জানান, প্রায় দুই বছর আগে তার পরিবারের সাথেও এ হাসপাতালের ভুল চিকিৎসার শিকার হতে হয়েছিল। রুবেলের ভাবীর বাচ্চা হওয়ার সময় পার হয়ে যাওয়ার পরও সিজার শেষ করে তারা ডেলিভারি সম্পন্ন করতে পারেনি। এতে নবজাতক মারা যায়।
রুবেল আরো বলেন, এই হাসপাতালের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনা নতুন কিছু নয়। মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটে। কিন্তু প্রশাসনের যথাযথ নজরদারি না থাকায় তারা বারবার পার পেয়ে যাচ্ছে।

এদিকে মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগের সত্যতার ব্যাপারে জানতে ঢাকা জেলা ছাত্রদল সভাপতি পাভেল মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি কেরানীগঞ্জের আলোকে বলেন, এই ঘটনা সম্পর্কে আমি অবগত নই, এখানে ষড়যন্ত্রমূলক ভাবে আমার নাম জড়ানো হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইকুরিয়া জেনারেল হাসপাতালের ম্যানেজার পরিচয়দানকারী কারিমুল হাসান আর্থিক লেনদেনের চেষ্টা বা রফাদফার অভিযোগ অস্বীকার করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির