1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“রংপুর মিঠাপুকুরে যৌথবাহিনির অভিযানে মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেফতার”

  • আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪৩ জন দেখেছেন

“রংপুর মিঠাপুকুরে যৌথবাহিনির অভিযানে মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেফতার”

কবির হোসেন জেলা প্রতিনিধি রংপুর

রংপুরের মিঠাপুকুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর বাইশা পাড়ায় এ অভিযান পরিচালিত হয়।

আটকরা হলেন ইসলামপুর গ্রামের বাটুল মিয়া (৪৫) ও তার স্ত্রী শাহেনা আক্তার (৪০)। তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত ছিলেন বলে জানিয়েছে সেনাবাহিনী।

অভিযানে গ্রেফতারকৃত দম্পতির বাড়ি থেকে ১৪২ লিটার দেশীয় চোলাই মদ, বোতলজাত ৯টি মদ, ৭৫০ গ্রাম মদ তৈরির পাউডার, মদ উৎপাদনের সরঞ্জাম, ৩টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

সেনাবাহিনীর পীরগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর শেখ রাশশাদ রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান, বাটুল মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে পূর্বে মিঠাপুকুর থানায় চারটি মাদক মামলা রয়েছে। পরে আটক আসামি ও জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির