1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত”

  • আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২১৫ জন দেখেছেন

আমিনুল ইসলাম জনি,মনোহরদী,নরসিংদী
নরসিংদীর মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় রোহান(১১) নামে এক স্কুল ছাত্র নিহিত হয়েছে। এঘটনায় তানিম নামে অপর একজন আহত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার হেতেমদী-সাগরদী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে এবং রাত আনুমানিক দশ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোহানের মৃত্যু হয়।
নিহত রোহান উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের সোহেল মিয়ার ছেলে এবং অর্জুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। আহত তানিম একই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে এবং নিহত রোহানের মামাত ভাই।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার(১৩ ডিসেম্বর) মাগরিবের নামাজের পরে চালাকচর বাজার থেকে প্রয়োজনীয় জিনিস কিনে তার মামাত ভাই তানিমের সাথে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। মোটরসাইকেল হেতেমদী-সাগরদী বাইপাস রোডের চন্দনবাড়ি এলাকার কাছাকাছি আসার পর ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দেয়। বাসের চাপায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায় এবং তানিম ও রোহান গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোহানের মৃত্যু হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জুয়েল হোসেন বলেন,আহত দুই জনের মধ্যে এক জন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাস থানায় নিয়ে আসে। চালক এবং হেল্পার ঘটনার পরেই পালিয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির