1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“মৌলভীবাজার সদর হাসপাতালে বন্ধ হতে যাচ্ছে ডায়ালাইসিস।

  • আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৭৫ জন দেখেছেন

“মৌলভীবাজার সদর হাসপাতালে বন্ধ হতে যাচ্ছে ডায়ালাইসিস।

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি মৌলভীবাজার।

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে সরকারি অর্থ বরাদ্দের অভাবে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা দেওয়া বন্ধ হয়ে যেতে বসেছে। ভর্তুকির টাকা না থাকায় পুরনো প্যাকেজের আওতায় থাকা ১৫ রোগী ছাড়া গত এক মাস ধরে নতুন কোনো রোগীকে এই সেবার আওতায় নেওয়া হচ্ছে না। পুরোনো রোগীদের সেবাদানও আগামী সেপ্টেম্বরে শেষ হচ্ছে। ফলে জেলার সীমিত আয়ের রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে ১৭টি ডায়ালাইসিস যন্ত্র থাকলেও সচল আছে ১৫টি। যার মাধ্যমে বর্তমানে ১৫ জন রোগীকে সেবা দেওয়া হচ্ছে। হাসপাতালটিতে প্রত্যেকে ২০ হাজার টাকা মূল্যের প্যাকেজে ৪৮টি সেশনে এই সেবা পান। প্রতি সেশনের মূল্য পড়ে ৪০০ টাকার মতো। একজন রোগী সপ্তাহে দুটি সেশন নিতে পারেন। এই ক্ষেত্রে বাকি টাকা সরকারিভাবে ভর্তুকি দেওয়া হয়।

এমন ভর্তুকি বরাদ্দ থাকলে হাসপাতালটিতে প্রতি মাসে প্রায় ৩০০ সেশন দেওয়া যায়। এ জন্য আগামী এক বছর এখানে ডায়ালাইসিস চালু রাখতে ১ কোটি টাকার প্রয়োজন।রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাদের কিডনি পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তাদের ডায়ালাইসিস নিতে হয়।

মৌলভীবাজারে সদর হাসপাতাল ও এক-দুটি বেসরকারি হাসপাতালে এটি করানো হয়। সরকারি হাসপাতালে সিরিয়াল পাওয়া যায় না। আর বেসরকারি হাসপাতালে ডায়ালাইসিসে প্রতি সেশনে লাগে ৩ হাজার ৫০০ টাকা। কেউ কেউ সিলেট শহরে গিয়ে চিকিৎসা নেন। এভাবে চিকিৎসা করাতে গিয়ে সবকিছু শেষ করে অনেকে নিঃস্ব হয়ে বিছানায় পড়ে আছেন। কিডনি ফাউন্ডেশনের তথ্যমতে, দেশে কিডনি রোগে আক্রান্ত প্রায় ২ কোটি মানুষ। এই রোগের চিকিৎসা ব্যয়বহুল, যা বহন করার মতো আর্থিক অবস্থা ২৫ শতাংশ রোগীর নেই। যাদের ডায়ালাইসিস প্রয়োজন তাদের মধ্যে প্রায় ৭০ শতাংশ রোগী অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছে না। লোকমান আহমেদ নামের এক রোগী বলেন, ‘আমি মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে ডায়ালাইসিস করিয়েছি। মধ্যখানে ইনফেকশন হওয়ায় প্রাইভেট হাসপাতালে কিছুদিন করাই। কয়েক দিন আগে সদর হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু শুনলাম সেখানে নতুন রোগীদের জন্য এই সেবা বন্ধ আছে। সরকারি বরাদ্দ যা ছিল, তা শেষ হয়ে গেছে। প্রতি সপ্তাহে আমার দুটি ডায়ালাইসিস লাগে। প্রাইভেট হাসপাতালে প্রতি সেশনে খরচ আসে ৩ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া যাতায়াতসহ অন্যান্য খরচ আছে। প্রাইভেটে ডায়ালাইসিস চিকিৎসা নেওয়া অনেক ব্যয়বহুল, যা সব রোগী বহন করতে পারে না। সরকারি হাসপাতালে এই সেবা বন্ধ হলে অনেক কিডনি নষ্ট রোগী চিকিৎসার অভাবে মারা যেতে পারেন।

এ বিষয়ে কথা হলে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক) প্রণয় কান্তি দাশ বলেন, ‘আমাদের আগের কয়েকজন কিডনি রোগী ডায়ালাইসিস চিকিৎসা নিচ্ছেন। তাঁদের আরও এক থেকে দেড় মাস এই সেবা দেওয়া যাবে। তবে গত এক মাস ধরে নতুন কোনো রোগীকে ডায়ালাইসিস সেবার আওতায় আনা যায়নি। আমরা আগামী এক বছরের সেবা চালু রাখার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ১ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি পাঠিয়েছি। আশা করি, হাসপাতালে পুরোপুরি ডায়ালাইসিস সেবা বন্ধ হওয়ার আগে বরাদ্দ পাব।

যোগাযোগ করা হলে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, ‘আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, ডায়ালাইসিস সেবাটি চালু রাখার জন্য। ইতিমধ্যে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছি ১ কোটি টাকা বরাদ্দের জন্য। এই টাকা পেলে অন্তত এক বছর চলবে সেবাটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির