“নেসকো ভবন ঘেরাও ও সড়ক অবরোধে রুয়েট শিক্ষার্থীরা”
সাখাওয়াত হাসান (বিজয়) দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
নেসকো ভবন ঘেরাও ও সড়ক অবরোধে রুয়েট শিক্ষার্থীরা
রাজশাহী নগরীর গ্রেটার রোডে অবস্থিত নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো ভবন ঘেরাও ও সড়ক অবরোধ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েট শিক্ষার্থীরা।
১১টার দিকে নেসকো কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যবস্থাপনা, ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট এবং অনিয়মিত লোডশেডিংয়ের অভিযোগ তুলে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলসহ নেসকো ভবনের সামনে জড়ো হয়। পরে তারা ভবনটি ঘেরাও করে বিক্ষোভ শুরু করে এবং আশেপাশের প্রধান সড়ক অবরোধ করে।
ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে রুয়েটের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তারা অভিযোগ করেন, চলমান লোডশেডিংয়ের কারণে ক্লাস, ল্যাব এবং শিক্ষাজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের আবাসিক হলে পানির সংকটও তীব্র আকার ধারণ করেছে।
প্রতিবাদকারীরা দ্রুত সমস্যা সমাধান এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
ঘটনাস্থলে নগর পুলিশের একাধিক টিম উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১টা) শিক্ষার্থীরা অবস্থান চালিয়ে যাচ্ছেন।
Leave a Reply