1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“৭১’ মঞ্চ সংগঠন থেকে লতিফ সিদ্দিকীসহ প্রায় ২০ নেতাকর্মী আটক”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৩৪ জন দেখেছেন

“৭১’ মঞ্চ সংগঠন থেকে লতিফ সিদ্দিকীসহ প্রায় ২০ নেতাকর্মী আটক”

ইমরান আল রাফি বিশেষ প্রতিনিধি 

আজ ২৮ আগস্ট, বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক গোলটেবিল বৈঠক থেকে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ প্রায় ২০ জনকে আটক করেছে পুলিশ। ‘মঞ্চ ৭১’ নামের একটি নতুন সংগঠনের ব্যানারে আয়োজিত এ বৈঠক চলাকালে হট্টগোলের সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হলেও ড. কামাল হোসেন উপস্থিত ছিলেন না। তবে অংশ নেন লতিফ সিদ্দিকীসহ কয়েকজন শিক্ষক, সাংবাদিক এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি।

অনুষ্ঠান চলাকালে ‘জুলাই যোদ্ধা’ নামের আরেকটি ব্যানারের পক্ষ থেকে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন উপস্থিত হয়ে বৈঠককারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা অভিযোগ করেন, সেখানে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক আলোচনা চলছিল এবং আওয়ামী লীগের গোপন বৈঠক হচ্ছিল। উত্তেজিত জনতা বৈঠকে অংশগ্রহণকারীদের ‘দালাল’ আখ্যা দিয়ে অবরুদ্ধ করে রাখে।

এসময় নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়া অংশগ্রহণকারী গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন,

“আমরা দল-মতের ভেদাভেদ না করে মুক্তিযোদ্ধাদের ডেকেছিলাম। প্রোগ্রাম শুরু হয়েছিল। লতিফ সিদ্দিকী সাহেব এসেছিলেন। কামাল হোসেন সাহেব আসেননি। এরপর ২০-২৫ জন এসে হট্টগোল করে আমাদের ঘিরে ফেলে। তবে কারও গায়ে হাত তোলা হয়নি।”

পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের তিনটি গাড়িতে করে শাহবাগ থানায় নেওয়া হয়।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বলেন, “আটকদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত সিনিয়র কর্মকর্তারা নেবেন।”

শাহবাগ থানার এসআই রাশেদ জানান, “এখন তাদের থানায় নেওয়া ছাড়া উপায় ছিল না। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির