“মাদারীপুরের কালকিনিতে মাওলানা আজিজুল হকের গণসংযোগ অনুষ্ঠিত”
আরাফাত হোসেন (মাদারীপুর)
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই কর্তৃক মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনের হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী জননেতা মাওলানা এস এম আজিজুল হক বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) কালকিনি বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন।
এ সময় তিনি বাজারের ব্যবসায়ী, দোকানদার, শ্রমিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন। গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
স্থানীয় জনগণ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আসন্ন নির্বাচনে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে হাতপাখা প্রতীকের প্রার্থীকে সংসদে পাঠাবো।”
গণসংযোগ কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখা এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন
Leave a Reply