1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“হাইমচরে চাঁদপুর-৩ আসনের জামায়াতে প্রার্থী এড. শাহজাহান মিয়া গণসংযোগ”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৪৬ জন দেখেছেন

“হাইমচরে চাঁদপুর-৩ আসনের জামায়াতে প্রার্থী এড. শাহজাহান মিয়া গণসংযোগ”

মোঃ আক্তার হোসেন চাঁদপুর,হাইমচর প্রতিনিধি

হাইমচরে বাংলাবাজার ও গাজির বাজারে দাঁড়িপাল্লার গণসংযোগ

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের এমপি পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহজাহান মিয়া হাইমচরের বাংলাবাজার ও গাজির বাজারে গণসংযোগ ও পথসভা করেছেন।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে বাংলাবাজার এবং সন্ধ্যায় গাজির বাজার এলাকায় তিনি দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে ব্যাপক গণসংযোগে অংশ নেন। এসময় তিনি দোকানপাট, হাটবাজার ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এমপি পদপ্রার্থী এডভোকেট শাহজাহান মিয়া বলেন—
“সব দেখেছেন বারবার, দাঁড়িপাল্লা এইবার। আল কুরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিন।”

তিনি আরও বলেন, জনগণ দীর্ঘদিন বিভিন্ন দলকে সুযোগ দিয়েছেন, কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। দেশের শান্তি, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। তাই জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা সেক্রেটারী মোঃ জসিম উদ্দিন, উত্তর আলগী ইউনিয়নের আমির আলহাজ্ব মোঃ ওমর ফারুক, সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ আল মামুন, ২ নং ওয়ার্ড সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, সেক্রেটারী মাওলানা আব্দুল হান্নানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ দাঁড়িপাল্লার প্রার্থীর প্রতি সমর্থন জানান এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয় অংশগ্রহণের আশ্বাস দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির