1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ডিমলায় কৃষকদের মধ্যে রিপার, স্প্রেয়ার ও রাইস ট্রান্সপ্লান্টার বিতরণ”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৪৬ জন দেখেছেন

“ডিমলায় কৃষকদের মধ্যে রিপার, স্প্রেয়ার ও রাইস ট্রান্সপ্লান্টার বিতরণ”

মোঃ ইমরান ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধিঃ

রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ১০টি ইউনিয়নের কৃষকদের মাঝে ১০টি রিপার, ১০টি পাওয়ার স্প্রেয়ার ও ৫টি রাইস ট্রান্সপ্লান্টার হস্তান্তর করা হয়েছে ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রওশন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাসুদুল হক এবং স্থানীয় সাংবাদিক কর্মীরা।

বক্তারা বলেন, আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করলে সময়, খরচ ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি ফসল উৎপাদনও বাড়বে। তবে তারা সতর্ক করে দিয়ে বলেন, যন্ত্রগুলো কোনোভাবেই বিক্রি বা অপব্যবহার করা যাবে না। যদি কেউ এ ধরনের অনিয়মে জড়িত হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা জানান, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে কৃষিতে প্রযুক্তির ব্যবহার আরও সহজ হবে এবং কৃষকরা লাভবান হবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির