1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“দুমকিতে গণঅধিকার পরিষদ সভাপতির হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৪১ জন দেখেছেন

“দুমকিতে গণঅধিকার পরিষদ সভাপতির হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত”

এস.এম. ইয়াছিন শামীম (উপজেলা প্রতিনিধি, দুমকি)

পটুয়াখালীর দুমকিতে ভিজিডি তালিকায় নাম ও রাস্তার কাজ না দেওয়ায় গণঅধিকার পরিষদ আহবায়ক কর্তৃক এক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানকে মারধর করার অভিযোগ ওঠেছে।

গতকাল বুধবার দুপুরে ২ টা ৩০ এ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কক্ষে এ ঘটনাটি ঘটেছে।ওই দিন রাতে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন (ডায়েরি নং ১২০১/২৭ আগষ্ট ২৫)।

ডায়েরি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুরাদিয়ার প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস কক্ষে মাতৃত্বকালীন ভাতার বিষয়ে কাজ করছিলেন। এসময় উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মুন্না জহিরের নেতৃত্বে ৭/৮জন উচ্ছৃঙ্খল যুবক ওই কক্ষে ঢুকে হাফিজুর রহমান ফোরকানের ওপর চড়াও হয়ে এলোপাথারি চর-থাপ্পর, কিলঘুষি মেরে এক পর্যায়ে টেনে হিচড়ে বাইরে বেড় করে বেধরক মারধর করতে থাকে। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ লোকজন জড়ো হলে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে।

মারধরের শিকার মুরাদিয়ার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানের অভিযোগ, গণঅধিকারের আহবায়ক মুন্নাজহির গত বছরের ৫ আগষ্ট এর পরবর্তী সময় থেকে “দল চালাতে খরচ লাগে তাই কিছু ভিজিডি কার্ডে নাম, রাস্তার কাজ দিতে হবে এসব বলে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছিলো। কাজ দিতে অস্বীকৃতি জানালে লোকজন নিয়ে তার ওপর হামলা চালিয়ে তাঁকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেছে।

অনৈতিক সুবিধা দাবির অভিযোগ অস্বীকার করে মুন্না জহির বলেন, এলাকার একটি রাস্তার কাজে বিলম্ব ও অনিয়ম নিয়ে তর্কবিতর্ক হয়েছে। তবে মারধরের অভিযোগ সঠিক নয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন, এবিষয়ে সাধারণ ডায়েরি হয়েছে।তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির