1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ময়মনসিংহে টানা ৭ দিন ধরে ‘জারিয়া লোকাল’ বন্ধ”

  • আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৬১ জন দেখেছেন

“ময়মনসিংহে টানা ৭ দিন ধরে ‘জারিয়া লোকাল’ বন্ধ”

আশরাফুল আলম মাল্টিমিডিয়া রিপোর্টার, ঢাকা

ময়মনসিংহ: ইঞ্জিন সংকট ও যাত্রীদের টিকিট না কাটার প্রবণতার কারণে টানা ৭ দিন ধরে বন্ধ রয়েছে ময়মনসিংহের জনপ্রিয় ট্রেন ‘জারিয়া লোকাল’। এতে করে প্রতিদিন সকালে নির্ভরশীল অসংখ্য যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, পর্যাপ্ত টিকিট বিক্রি না হওয়ায় লোকসানের পাশাপাশি ইঞ্জিন সংকটও দেখা দিয়েছে। ফলে কর্তৃপক্ষ বাধ্য হয়ে জারিয়া লোকালের চলাচল সাময়িকভাবে স্থগিত রেখেছে। আজ (শুক্রবার) সকালেও ময়মনসিংহ থেকে জারিয়া লোকালের নির্ধারিত ট্রিপ বাতিল করা হয়।

ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রীকে বিকল্পভাবে বাস বা সিএনজিতে যাতায়াত করতে হচ্ছে। এতে ভাড়া গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি—যেখানে ২০ টাকায় ট্রেন ভ্রমণ সম্ভব ছিল, সেখানে এখন ১০০ থেকে ২০০ টাকা খরচ করতে হচ্ছে।

যাত্রী ভোগান্তি প্রসঙ্গে স্থানীয়রা বলেন, “আমরা কম খরচে নিরাপদে যাতায়াতের জন্য ট্রেন ব্যবহার করি। কিন্তু এখন ট্রেন বন্ধ থাকায় আমাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে।”

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত জারিয়া লোকালের চলাচল পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির