1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খাগড়াছড়িতে ৬ পর্যটককে অপহরণের চেষ্টা, সেনাবাহিনীর অভিযানে ৪ অপহরণকারী আটক”

  • আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৬৪ জন দেখেছেন

“খাগড়াছড়িতে ৬ পর্যটককে অপহরণের চেষ্টা, সেনাবাহিনীর অভিযানে ৪ অপহরণকারী আটক”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক খাগড়াছড়ি প্রতিনিধি।

পার্বত্য খাগড়াছড়িতে ঘুরতে আসা পর্যটকদের অপহরণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর দ্রুত অভিযানে চার অপহরণকারীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে মাটিরাঙা সেনা জোন থেকে আটককৃতদের মাটিরাঙা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন:

খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য আতাউর রহমান সুজন (২২),সে সদর উপজেলার দক্ষিণ গঞ্জপাড়ার বাসিন্দা বজলুর রহমানের ছেলে। ইসলামপুরের আবুল কালামের ছেলে ও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক দ্বীন ইসলাম পারভেজ (৩০),কলাবাগানের মো. হোসেন আলীর ছেলে ও জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য মো. দেলোয়ার হোসেন (২৭) ও তেতুলতলা সুকুমার চাকমার ছেলে ও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ননা প্রিয় চাকমা (৩৬)।  আটককৃতরা সবাই স্বেচ্ছাসেবকদলের সক্রিয় কর্মী বলে আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন,“আটক ব্যক্তিদের সেনাবাহিনী পুলিশের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ঘটনার বিবরণ:

ঢাকা থেকে আসা ছয়জন পর্যটক বুধবার রাতে খাগড়াছড়ি শহরের মাউন্ট-ইন হোটেলে অবস্থান নেন। পরদিন বৃহস্পতিবার সকালে তারা (ঢাকা মেট্রো-ঘ-১৩-৬৭৯৮) নম্বরের গাড়িতে রাঙামাটির উদ্দেশ্যে যাত্রা করেন। পথে ৩টি মোটরসাইকেল ও একটি সিএনজিযোগে অপহরণকারীরা গাড়ি থামিয়ে ৩ জনকে মোটরসাইকেলে এবং ২ জনকে সিএনজিতে তুলে নিয়ে যায়।

অপহরণের পর ঢাকা থেকে আসা পর্যটকদের কাছ থেকে ৫৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়। এর মধ্যে সেলিম আহমেদকে রাঙামাটি থানা পুলিশ উদ্ধার করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

গাড়িতে থাকা আরও তিনজনকে গাড়িসহ ছেড়ে দেওয়া হলেও পরে খাগড়াছড়ি-ঢাকা সড়কের পথে আবারও হামলার শিকার হন তারা। দুইজনকে সাদা প্রাইভেটকারে করে খাগড়াছড়ির দিকে নিয়ে যাওয়ার সময় মাটিরাঙা সেনা জোন চেকপোস্টে সেনাবাহিনী অপহরণকারীদের আটক করে।

অপহরণের শিকার পর্যটকরা হলেন,সিরাগঞ্জের  মুকাদ্দেস (৪০), সিরাজগঞ্জের খুকসা বাড়ি,সেলিম আহমেদ (৫০), সিরাজগঞ্জের পুরান বাঙ্গা বাড়ি (উদ্ধারকৃত),অনিক তালুকদার (৪০),মো. মমিন (৩৬), নিজাম (৩৫) ও  তারেক (২৫)। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে দুইজন পর্যটক, তাদেরকে উদ্ধারে অভিযান চলছে।

অপহরণকারী চক্রের রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকায় এ ঘটনা পার্বত্য অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় সত্যতা পাওয়ায় খাগড়াছড়ি স্বেচ্ছাসেবক দলের ২ নেতা  ও ২সদস্যকে বহিষ্কার করা হয়েছে।খাগড়াছড়িতে অপহরণ চেষ্টার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-আহ্বায়ক ননা প্রিয় চাকমা, আহ্বায়ক কমিটির সদস্য দ্বীন ইসলাম পারভেজ ও মো. দেলোয়ার হোসেনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির