“৩১ দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন তাপস”
আব্দুল্লাহ আল মামুন। ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর।
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর উপজেলা বিএনপি মনোনয়ন প্রত্যাশী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি অর্থনীতি বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস এর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট ) দুপুরে নবীনগর উপজেলার আওতাধীন জল্লী-বড্ডা,নতুন বাজার, জীবনগঞ্জ
বাজারে এই লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সহ-সভাপতি আনিছুর রহমান মুঞ্জু, সাবেক আহ্বায়ক উপজেলা যুবদল মফিজুল ইসলাম মুকুল, সাবেক পৌর যুবদলের আহ্বায়ক আলী আজম, উপজেলা যুবদল সভাপতি এমদাদুল বারী, উপজেলা ছাএদল সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ, উপজেলা ছাএদলের সভাপতি পার্থী তফিকুল ইসলাম তপু, সামদানী হৃদয়, টিপু সুলতান, সিটি সোহেল, রাসেল, আরমান প্রমুখ।
লিফলেট বিতরণকালে তাপস বলেন, আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খুব শ্রীঘই বাংলাদেশে আসবেন ইনশাল্লাহ। এবং আপনাদের মনে করিয়ে দিতে চাই, যারা ৫ আগস্টের আগে যারা দলের জন্য ত্যাগ তিতিক্ষা করেছেন এবং ৫ আগস্টের পরে যারা কুকীর্তি করেছেন তাদের সকলের হিসাব তারেক রহমানের কাছে আছে।
তিনি আর বলেন, বিগত দিনে আপনাদের ভালবাসা সহযোগীতায় ১৮ সালের মনোনয়নের জন্য এগিয়ে এসেছিলাম। আমার রাজনীতিতে আসাটা ও আল্লাহ রাব্বুল আলামীনের হুকুম ছিল। আমার জীবনের প্রথম ভোট জাতিয়তাবাদী দলের পতিকে হয়েছিল।
এমপি পার্থী তাপস বলেন, দুুই হাজার সাল থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত কারা কারা দলের নির্বাচন করেছেন ধানের শীষে ভোট দিয়েছেন আমরা সব কিছুই জানি। দয়া করে আমাদের মুখ খুলে আপনারা লজ্জা পাবেন না। আমরা সবাই কে নিয়ে দল করতে চাই। সবাই কে নিয়ে কাঁদে কাদ মিলিয়ে সোনার বাংলাদেশ আগামী প্রজন্মকে দিতে চাই।
Leave a Reply