1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“নার্সিং পেশায় বৈষম্য সমাধানে সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে — (বিএনএ) এর গোলটেবিল বৈঠক”

  • আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৫১ জন দেখেছেন

“নার্সিং পেশায় বৈষম্য সমাধানে সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে — (বিএনএ) এর গোলটেবিল বৈঠক”

ইমরান আল রাফি ,বিশেষ প্রতিনিধি ,ঢাকা

আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, নার্সিং পেশায় উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি এই কথাকে ধারন করে আজ শনিবার ৩০ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে অপার সম্ভাবনাময় নার্সিং পেশায় বৈষম্য, প্রতিবন্ধকতা, হতাশা, সরকার ও প্রশাসনের দায় ও সমাধানে গোলটেবিল আলোচনা আয়োজন করেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ), জাতীয় কার্যনির্বাহী পরিষদ।

এসময় বক্তারা দাবি করে বলেন- নার্সিং পেশায় বেতন ১২ হাজার টাকা,তাহলে তারা মাথা ঠান্ডা রেখে কি ধরনের সেবা দিবে নার্সরা। আমাদের দেশের নার্সরা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, সরকারও নার্সদের পেশাগত সঠিক উদ্যোগ নেয়নি বলে মন্তব্য করেছেন অনেকে।

নার্সিং পেশায় লোকবল স্বল্পতার বিষয়টিও উঠে এসেছে আলোচনায়, এছাড়াও রোগীর স্বজন কতৃক হয়রানির ঘটনাও ঘটছে, নার্সদের নিরাপত্তা নিশ্চিতেও সরকারের উদ্যোগ নেওয়া উচিৎ বলে মনে করেন বক্তারা।

এসময় আলোচনার প্রধান অতিথি কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক,সংগঠক,সুচিন্তক ও সমাজকর্মী: জনাব ফরহাদ মজহার বলেন নার্সদের সঠিক মুল্যায়ন ও মানোন্নয়নে সরকারের উদ্যোগ প্রয়োজন ।

উক্ত গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ শরিফুল ইসলাম, পরিচালনায় মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন- হালিমা আক্তার,জরিনা খাতুন,মাইনল হাসান সোহেল,মেজর (অব:) আহমেদ ফেরদৌস সহ নার্সিং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গনমাধ্যমের ব্যক্তিবর্গ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির