1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“উপকুলীয় জনপদের দুর্দশা মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে –সাবেক ছাত্রনেতা রফিক”

  • আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৫০ জন দেখেছেন

“উপকুলীয় জনপদের দুর্দশা মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে –সাবেক ছাত্রনেতা রফিক”

মোক্তার হোসেন,খুলনা জেলা প্রতিনিধি
——————————————————-
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক উপকূলের মানুষের দীর্ঘদিনের দুর্দশা ও চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) বিকাল ৩ টায় কপোতাক্ষ কলেজের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মত বিনিময় সভায় বক্তৃতাকালে সাবেক এই ছাত্র নেতা বলেন “সু-সময়ের কোকিল কিংবা বহিরাগত নেতৃত্ব নয়, এই জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে স্থানীয় নেতৃত্বকেই এগিয়ে আসতে হবে। এ সময় উপকূলের প্রধান সমস্যাগুলো তুলে ধরে তিনি আরও বলেন, বছরের পর বছর ধরে কয়রা-পাইকগাছার মানুষেরা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে যাচ্ছে। দুর্বল ও ভঙ্গুর বেড়িবাঁধের কারণে প্রায়শই তাদের ঘরবাড়ি, ফসলি জমি এবং জীবিকা প্লাবিত হয়। জলবায়ু পরিবর্তনের কারণে এখানকার মানুষের জীবন ও প্রকৃতি মারাত্মক হুমকির মুখে। একদিকে যেমন লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, তেমনি বিশুদ্ধ পানির সংকটও প্রকট হচ্ছে। “যদি আমি জনগণের সমর্থন পেয়ে নির্বাচিত হতে পারি, তবে এই অঞ্চলের স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবো। পাশাপাশি, সুন্দরবনকে কেন্দ্র করে আধুনিক ও পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে, যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে। একই সঙ্গে, উন্নত রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হবে। রফিক বলেন, “বহিরাগতদের নেতৃত্বের কারণে এই অঞ্চলের মানুষের প্রকৃত দুর্দশাগুলো প্রায়শই অনুচ্চারিত থেকে যায়। এখন সময় এসেছে ‘বহিরাগত নিপাত যাক, খুলনা-৬ মুক্তি পাক’ এই স্লোগানকে বাস্তব রূপ দেওয়ার। এ জন্য তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
কয়রার সিনিয়র সাংবাদিক সদর উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পাইকগাছা নাগরিক ফোরামের সহ-সমন্বয়ক অ্যাডভোকেট মোঃ সরোওয়ার মাহবুব, সহ সমন্বয়ক মোঃ নজরুল ইসলাম, সাবেক সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, লস্কর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ শরিফুল ইসলাম, পাইকগাছা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দীপঙ্কর সাহা, নাগরিক নেতা মোহাম্মদ মাহফুজুর রহমান প্রমুখ। মত বিনিময় সভায় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির