1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ’: আওয়ামী লীগ নেতার নামে অভিযোগপত্র”

  • আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৬৬ জন দেখেছেন

“সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ’: আওয়ামী লীগ নেতার নামে অভিযোগপত্র”

তালহা,বগুড়া প্রতিনিধি :

সাড়ে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র প্রদান করেছে দুদক।

তদন্ত শেষে বৃহস্পতিবার দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আওয়ামী লীগ নেতা দুলু বগুড়া জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, শাজাহানপুর উপজেলার কুন্দইশ গ্রামের প্রয়াত বেলায়েত আলী জোয়ার্দারের ছেলে আসাদুর রহমান দুলু ২০২০ সালের ৫ মার্চ দুদকে তার সম্পদ বিবরণী জমা দেন। ওই বছরের ২৫ জুন নিজের স্বাক্ষর করা সম্পদ বিবরণীতে দুই কোটি ৫২ লাখ পাঁচ হাজার ৪২২ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের ঘোষণা দেন।

দুলু তার ঘোষিত সম্পদের বাইরে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত আরও তিন কোটি ৫৫ লাখ ২৫ হাজার টাকার সম্পদ অর্জন করে ভোগদখল করছেন বলে দুদকের তদন্তে উঠে আসে।

পরে এ ঘটনায় দুদক কর্মকর্তা তারিকুল রহমান বাদী হয়ে আওয়ামী লীগ নেতা দুলুর বিরুদ্ধে মামলা করেন।

এ ছাড়া দুলুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় বেশ কয়েকটি হত্যা ও নাশকতার মামলা রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির